logo
খবর

জব্বারের বলীখেলায় আবার চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা’ শরীফ

সংবাদদাতা, চট্টগ্রাম২৬ এপ্রিল ২০২৫
Copied!
জব্বারের বলীখেলায় আবার চ্যাম্পিয়ন কুমিল্লার ‘বাঘা’ শরীফ
চট্টগ্রামে আবদুল জব্বারের বলীখেলায় চ্যাম্পিয়ন কুমিল্লার মো. শরীফ। শুক্রবার বিকেলে লালদীঘি মাঠে। ছবি: সংগৃহীত

বন্দর নগরী চট্টগ্রামে আবদুল জব্বার স্মৃতি বলীখেলায় টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার মো. শরীফ। শুক্রবার (২৫ এপ্রিল) ঐতিহাসিক লালদীঘি মাঠে অনুষ্ঠিত বলীখেলার ফাইনাল খেলায় তিনি একই এলাকার রাশেদকে হারিয়ে চ্যাম্পিয়ন হন।

শুক্রবার বিকেল ৪টা থেকে রিংয়ে বলীখেলা শুরু হয়। ৯০ জন বিভিন্ন বয়সী বলী এতে অংশ নেন। পুরস্কার বিতরণী পর্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোশনের মেয়র শাহাদাত হোসেন।

এর আগে বিকেলে বেলুন উড়িয়ে বলীখেলার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) কমিশনার হাসিব আজিজ।

বলীখেলার শুরু থেকে লালদীঘির মাঠ এবং আশপাশ ছিল কানায় কানায় পূর্ণ। ঢোলের বাদন ছাপিয়ে গগন কাঁপানো হর্ষধ্বনি তোলেন উপস্থিত নানা বয়সী মানুষ। প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে তারা বলীখেলা উপভোগ করেন। বলীখেলায় ১৮ বছর বয়সী ফয়সাল যেমন ছিলেন, তেমনি সত্তোরোর্ধ্ব মফিজ উদ্দিনও ছিলেন। ছিলেন ব্যবসায়ী, ছাত্র, চাকরিজীবীরাও।

প্রথম রাউন্ড শেষে কোয়ার্টার ফাইনালে ৮ জন মুখোমুখি হন। লটারির মাধ্যমে তাদের নির্বাচন করা হয়। এই ৮ জনের মধ্য থেকে জয়ী ৪ জন সেমিফাইনালে মুখোমুখি হন। এই ৪ জনই ছিলেন কুমিল্লার। এর মধ্যে ২০২৩ সালের চ্যাম্পিয়ন শাহজালাল বলীকে হারিয়ে দেন গতবারের রানারআপ রাশেদ। দ্বিতীয় সেমিতে শরীফ জিতেছেন কামালের বিরুদ্ধে। তৃতীয় স্থান নির্ধারণীতে জিতেছেন কামাল।

সবশেষে আসে হয় মাহেন্দ্রক্ষণ ফাইনাল। এবারও ২০২৪ সালের মতো মুখোমুখি হন শরীফ ও রাশেদ। গতবারের ফাইনালের পুনরাবৃত্তিই হয়েছে। তবে গতবার যেখানে ১১ মিনিটে ফলাফল আসে, এবার তা আসতে সময় লেগেছে। একপর্যায়ে দুজনের যুগ্ম চ্যাম্পিয়ন হওয়ার প্রস্তাবও নাকচ করে দেন বলীখেলা কমিটির সাধারণ সম্পাদক শওকত আনোয়ার। তিনি রিংয়ে উঠে মাইকে ঘোষণা দেন, একজনকে জিততেই হবে।

৩১ মিনিটে এসে শরীফ রাশেদকে ঝাপটে ধরে ফেলে দিতে উদ্যত হন। তখন রাশেদ নিজেকে রক্ষা করতে রিংয়ের রশি ধরে রাখেন। রেফারিরা এই কৌশলকে অবৈধ ঘোষণা করে শরীফকে বিজয়ী ঘোষণা করেন। শরীফ পেশায় মাংস বিক্রেতা। রাশেদের মুরগির খামার রয়েছে।

এভাবে ফল নির্ধারণ করাকে রাশেদ মেনে নিতে পারেননি। তিনি ক্ষোভ প্রকাশ করেন। জয়ী শরীফ শিরোপা অক্ষুণ্ন রেখে উৎফুল্ল। তিনি বলেন, ‘এবার একটু বেশি ঘাম ঝরাতে হয়েছে। এই জয়ে আমি আনন্দিত।’ চ্যাম্পিয়ন শরীফ পুরস্কার হিসেবে পান ৩০ হাজার টাকা। রাশেদকে দেওয়া হয় ২০ হাজার টাকা।

প্রতিবছর বাংলা ১২ বৈশাখ এই বলীখেলা অনুষ্ঠিত হয়। বলীখেলাকে ঘিরে ৩ দিনব্যাপী বৈশাখী মেলা বসে লালদীঘির আশপাশের এলাকায়। এর আগে বৃহস্পতিবার থেকে লালদীঘির মাঠ ও আশপাশের এলাকায় শুরু হয়েছে বৈশাখী মেলা। ঝাড়ু ও তালপাতার হাতপাখা ছিল নারী-পুরুষের প্রথম পছন্দ। গৃহস্থালির বিভিন্ন সামগ্রী, শিশু-কিশোরদের খেলনা, গৃহসজ্জার জিনিস, তৈজসপত্র, ঝাড়ু, কুড়াল, আসবাব, গাছপালা, কী নেই এই মেলায়! শনিবার শেষ হবে এই প্রাণের মেলা।

১৯০৯ সালে বকশিরহাটের ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর ব্রিটিশবিরোধী আন্দোলনে যুবসমাজকে উদ্বুদ্ধ করতে এই বলীখেলার প্রচলন করেছিলেন। এবার ১১৬তম আসর। মাঝখানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং করোনার কারণে ৩ বছর বলীখেলা হয়নি।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৯ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

২০ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে