logo
খবর

গোপালগঞ্জ থেকে খুলনায় গেছেন নাহিদ-সারজিসরা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ জুলাই ২০২৫
Copied!
গোপালগঞ্জ থেকে খুলনায় গেছেন নাহিদ-সারজিসরা
গোপালগঞ্জ থেকে খুলনায় পৌঁছে সার্কিট হাউসে অবস্থান নেন এনসিপির নেতারা। ছবি: প্রথম আলো

গোপালগঞ্জ থেকে গাড়ি বহর নিয়ে খুলনায় পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) কেন্দ্রীয় নেতারা। আজ বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে গাড়িবহর নিয়ে তারা খুলনা শহরে ঢোকেন।

খবর প্রথম আলোর।

এর মধ্যে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, কেন্দ্রীয় সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমীন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা খুলনা সার্কিট হাউসে এবং অন্য নেতারা একটি হোটেলে উঠেছেন।

এনসিপির যুগ্ম সদস্যসচিব মুশফিক উস সালেহীন জানান, আজ রাত সাড়ে ৯টার দিকে খুলনা প্রেসক্লাবে প্রেস ব্রিফিং করা হবে। কেন্দ্রীয় নেতারা রাতে খুলনায় থাকবেন কি না সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।

এনসিপির এক নেতা জানান, আগামীকাল সকালে তাঁরা খুলনা থেকে ফরিদপুর যাবেন।

খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক বলেন, এনসিপির নেতারা ফোন করে রাত সাড়ে ৯টায় সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগ্রহ দেখিয়েছেন।

এদিকে গোপালগঞ্জে নাহিদ-সারজিসদের ওপর হামলার প্রতিবাদে খুলনার শিববাড়ি মোড়ে শিক্ষার্থী, এনসিপি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।

খুলনার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্যসচিব সাজেদুল ইসলাম বলেন, ‘আমার ভাইদের ওপর হামলা আমরা মেনে নেব না। আমরা মুজিববাদমুক্ত বাংলা গড়ব।’

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৬ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

৯ দিন আগে