প্রতিবেদক, বিডিজেন
প্রায় ১৫ মাস আগে ৫ লাখ টাকা ধার করে সৌদি আরবে গিয়েছিলেন কুমিল্লার দেবীদ্বার উপজেলার মোহাম্মদ সিয়াম (২২)। গিয়েছিলেন গাড়ি চালানোর কাজ নিয়ে। এ কাজই করার কথা তাঁর। কিন্তু করতেন ইলেকট্রিক মিস্ত্রীর কাজ। এ কাজ করার সময়ই শনিবার বিদ্যুৎস্পর্শে মারা যান সিয়াম।
কত না স্বপ্ন ছিল তাঁর। ২২ বছরের তরুণের চোখে তো স্বপ্নই থাকার কথা। সেই স্বপ্ন পূরণেই সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন তিনি। তাঁকে ঘিরে তাঁর পরিবারও স্বপ্ন দেখেছিল। এখন সেই স্বপ্ন শুধু ফিকে নয়, দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
মোহাম্মদ সিয়ারম কুমিল্লার দেবীদ্বার উপজেলার ওয়াহেদপুর গ্রামের বরবাড়ির মো. আসুম উদ্দিনের ছেলে। তাঁর মৃত্যুতে পুরো পরিবার বাক্রুদ্ধ। দুই ভাই ও এক বোনের মধ্যে সিয়াম ছিলেন সবার বড়। ছোট ভাই সিফাতের বয়স ১১ আর ছোট বোন হাবিবা আক্তারের বয়স ৮।
সিয়ামের চাচা জসিম মিয়া জানান, রিয়াদের একটি মাদ্রাসার গাড়িচালক হিসেবে কাজ করতে গেলেও ইলেকট্রিক মিস্ত্রির কাজ করতেন সিয়াম। গত শনিবার পানির মোটরের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে মারা যান সিয়াম। পরিবারের বড় সন্তান হিসেবে সংসারের হাল ধরতেই গত বছর প্রবাসে পাড়ি জমিয়েছিলেন তিনি।
সিয়ামের বাবা আসুম উদ্দিন ১৮ বছর সৌদি আরবে প্রবাসজীবন কাটিয়ে গত জুনে অসুস্থ হয়ে দেশে ফেরেন। দীর্ঘ প্রবাসজীবনে তেমন কিছুই করতে পারেননি। উল্টো অসুস্থ হয়ে মানবেতর জীবন যাপন করছেন। প্রবাসে যাওয়ার পর সিয়ামের আয় দিয়েই চলত পুরো পরিবার।
ছেলের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের কাছে সহায়তা চেয়েছেন সিয়ামের মা মোর্শেদা বেগম। মৃত্যুর খবর শোনার পর থেকেই তিনি বারবার মূর্ছা যাচ্ছেন। মোর্শেদা বলেন, ‘আমার বাবা আমার আগে চলে গেল। এখন আমরা কীভাবে থাকব?’

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”