logo
খবর

হাতে সময় কম, জুলাই সনদ তৈরিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে: আলী রীয়াজ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ জুলাই ২০২৫
Copied!
হাতে সময় কম, জুলাই সনদ তৈরিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে: আলী রীয়াজ
জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ (মাঝে)। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের ১৬তম দিনের আলোচনায়। ফরেন সার্ভিস একাডেমি, ঢাকা, ২১ জুলাই ২০২৫। ছবি: প্রথম আলো

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, হাতে সময় কম। কিছু বিষয়ে ঐকমত্য না হলে এগোনো যাবে না। দীর্ঘ আলোচনা করার সুযোগ নেই। জুলাই সনদ তৈরিতে দ্রুত সিদ্ধান্ত নিতে হবে।

খবর প্রথম আলোর।

আজ সোমবার (২১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের আলোচনার ১৬তম দিনের সূচনা বক্তব্যে এ কথা বলেন আলী রীয়াজ। আজকের আলোচ্যসূচিতে রয়েছে—প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান ও রাষ্ট্র পরিচালনার মূলনীতি।

১০ দিনের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোকে দ্রুত সিদ্ধান্তে পৌঁছানোর আহ্বান জানান আলী রীয়াজ। তিনি বলেন, আর ১০ দিন বাকি আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সিদ্ধান্তে আসতে হবে। কারও কোনো দ্বিমত থাকলে সেই বিষয়ে জানাতে হবে। সনদে সেটিও উল্লেখ করা হবে।

রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আলী রীয়াজ বলেন, ‘মুক্তিযুদ্ধ, ৫৩ বছরের সংগ্রাম এবং গত বছরের অভাবনীয় গণ-অভ্যুত্থানে রক্তপাত ও প্রাণনাশ—সেগুলোকে আপনারা মনে রাখুন। সেগুলোকে সামনে রেখে আমাদের অগ্রসর হতে হবে। সেখান থেকে পেছানোর কোনো উপায় নেই। সেগুলোকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো উপায় নেই।’

রাজনৈতিক দলগুলোকে জোর করে কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে না বলে মন্তব্য করেন আলী রীয়াজ। তিনি বলেন, ‘আমরা জোর করে কোনো কিছু চাপিয়ে দিতে চাইনি, কখনো চাইবও না। কিন্তু রাষ্ট্রকাঠামো সংস্কারের জন্য যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ মনে করেছি, আমরা সেগুলো উপস্থাপন করেছি। সেগুলো বিবেচনায় রেখে আশা করি আগামী ১০ দিনের মধ্যে এক জায়গায় উপনীত হব এবং জাতীয় সনদ তৈরি করব।’

আজকের আলোচনায় অংশ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), জামায়াতে ইসলামী, বাংলাদেশ নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি), গণসংহতি আন্দোলনসহ ৩০টি রাজনৈতিক দল।

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত আছেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য সফর রাজ হোসেন, বিচারপতি এমদাদুল হক, বদিউল আলম মজুমদার, ইফতেখারুজ্জামান, আইয়ুব মিয়া।

সূত্র: প্রথম আলো

আরও পড়ুন

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৭ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

১০ দিন আগে