logo
খবর

চট্টগ্রামে আরও ৯ মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী মোশাররফ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৬ জানুয়ারি ২০২৫
Copied!
চট্টগ্রামে আরও ৯ মামলায় গ্রেপ্তার সাবেক মন্ত্রী মোশাররফ
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে বুধবার (১৫ জানুয়ারি) চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ছবি: দৈনিক পূর্বকোণ

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সাবেক গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে চট্টগ্রামে আরও ৯ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারি) তাঁকে চট্টগ্রামের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।

খবর দৈনিক পূর্বকোণের।

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের আইনজীবী মুজিবুর রহমান চৌধুরী বলেন, তাঁকে জোরারগঞ্জ থানার ৫টি মামলা ও মিরসরাই থানার ৪টি মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। এরমধ্যে মিরসরাই থানার ১টি মামলা দ্রুত বিচার আইনে। আমরা জামিনের আবেদন করি। শুনানি শেষে আদালত ৯ মামলায় তাঁকে গ্রেপ্তার দেখায় এবং জামিন আবেদন নাকচ করে।

তিনি বলেন, এর বাইরে আমরা তাঁর সুচিকিৎসা নিশ্চিত করা ও কারাগারে ডিভিশনের জন্যও আবেদন করেছিলাম। আদালত ২টি বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নিতে জেল সুপারকে আদেশ দিয়েছেন।

জোরারগঞ্জ থানায় দায়ের করা ৫টি মামলার শুনানি হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল হক সানির আদালতে। মিরসরাই থানার ৩টি মামলার শুনানি হয়েছে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারদিন মুস্তাকিম তাসিনের আদালতে এবং দ্রুত বিচার আইনের ১টি মামলার শুনানি করেছেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুমিনুন্নিসা খানম।

২০২৪ সালের ২৭ অক্টোবর রাজধানী ঢাকার নিজ বাসা থেকে মোশাররফ হোসেনকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে তাঁকে পল্টন থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে জয়ী হন। ১৯৭২ সালের সংবিধান প্রণেতাদের মধ্যে তিনি একজন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বিভিন্ন সময়ে সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য (এমপি) হন ইঞ্জিনিয়ার মোশাররফের ছেলে মাহবুব রহমান রুহেল। 

সূত্র: দৈনিক পূর্বকোণ

আরও দেখুন

দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানিয়ে মাহদী আমিন বলেন, সফরকালে আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে শ্রমবাজার সহজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

২১ ঘণ্টা আগে

লেবাননে ইসরায়েলি হামলা ও বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা

লেবাননে ইসরায়েলি হামলা ও বাংলাদেশি নিহতের ঘটনায় সরকারের নিন্দা

পররাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে লেবাননে ইসরায়েলি হামলার নিন্দা জানিয়ে বলা হয়, এসব হামলা এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার চলমান প্রচেষ্টাকে ব্যাহত করছে।

২ দিন আগে

লেবাননে ইসরায়েলি হামলায় এক বাংলাদেশি নারী শ্রমিক নিহত

লেবাননে ইসরায়েলি হামলায় এক বাংলাদেশি নারী শ্রমিক নিহত

লেবাননে নিয়োজিত বাংলাদেশ দূতাবাস সূত্র জানিয়েছে, গত বুধবার সন্ধ্যায় বৈরুতের হামরা এলাকায় দিপালীর নিয়োগকর্তার (কফিল) বাড়িতে ইসরায়েলি বিমান বাহিনী হামলা চালায়। এ সময় ভবনটি ধসে পড়ে। এতে দিপালীর নিয়োগকর্তা ও তার পরিবারের সদস্য এবং দিপালীসহ মোট সাতজন নিহত হন।

২ দিন আগে