logo
খবর

কক্সবাজারে স্বামীর উপর্যুপরি ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৭ জানুয়ারি ২০২৫
Copied!
কক্সবাজারে স্বামীর উপর্যুপরি ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
প্রতীকী ছবি: সংগৃহীত

কক্সবাজারে ছুরিকাঘাতে উম্মে হাফছা নামের এক নারী নিহত হয়েছেন। একই সময়ে ছুরিকাঘাতে আহত হয়েছেন তাঁর মা পারভীন আক্তারও। দুজনকে বসতঘরে ঢুকে ছুরিকাঘাত করা হয়।

খবর প্রথম আলোর।

শুক্রবার (১৭ জানুয়ারি) বেলা দেড়টার দিকে জেলার চকরিয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের মজিদিয়া মাদ্রাসাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত উম্মে হাফছা মজিদিয়া মাদ্রাসাপাড়া এলাকার আবদুল হামিদের মেয়ে। তাঁর স্বামী উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের আজমউল্লাহ পাড়ার আবুল হাসেমের ছেলে শওকত হাসান।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, ৮ মাস আগে পরিবারের সম্মতি ছাড়া উম্মে হাফছার সঙ্গে শওকত হাসানের বিয়ে হয়। উম্মে হাফছাকে অপহরণ করার অভিযোগে তাঁর পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ করা হয়েছিল। থানায় অভিযোগের বিষয়টি নিয়ে শওকত ও তাঁর পরিবারের লোকজন উম্মে হাফছাকে নির্যাতন শুরু করেন। একপর্যায়ে নির্যাতন সহ্য করতে না পেরে গত ৫ ডিসেম্বর উম্মে হাফছা বাবার বাড়িতে চলে আসেন।

উম্মে হাফছার বাবা আবদুল হামিদ সাংবাদিকদের বলেন, ‘গতকাল বৃহস্পতিবার শওকত হাসান আমার বাড়িতে আসেন। আজ শুক্রবার সকালে মেয়েকে নিয়ে যেতে চাইলে আমরা বাধা দিই। আত্মীয়স্বজন নিয়ে এলে মেয়েকে যেতে দেব, এ কথা বলার পর শওকত হাসান চলে যান। পরে বাড়ির পুরুষ সদস্যরা জুমার নামাজ আদায় করতে মসজিদে গেলে বেলা দেড়টার দিকে বাড়িতে ঢুকে হাফছা ও তাঁর মাকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যান শওকত। জুমার নামাজ শেষে বাড়ি এলে মা-মেয়েকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখি।’

আবদুল হামিদ বলেন, দুজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাফছাকে মৃত ঘোষণা করে চিকিৎসক। গুরুতর আহত অবস্থায় পারভীন আক্তারকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া বলেন, হাসপাতাল থেকে উম্মে হাফছার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আহত পারভীন আকতারকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। শওকত হাসানকে ধরতে পুলিশের অভিযান চলছে।

সূত্র: প্রথম আলোর

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৬ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

১০ দিন আগে