বিডিজেন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় এক যুবকের বিরুদ্ধে স্ত্রী ও শ্যালিকাকে হত্যার অভিযোগ উঠেছে। কসবা উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের ধজনগর গ্রামে গতকাল রোববার (২ মার্চ) গভীর রাতে এই হত্যাকাণ্ড ঘটে।
খবর আজকের পত্রিকার।
নিহত দুজন হলেন ধজনগরের রওশন আলীর মেয়ে স্মৃতি আক্তার ও তিথি আক্তার। আজ সোমবার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুই বোনের মরদেহ উদ্ধার করে।
অভিযুক্ত যুবকের নাম আমীর হোসেন। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, স্মৃতির সঙ্গে দেড় বছর আগে কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার জামতলী গ্রামের আমীরের বিয়ে হয়।
পরিবারের লোকজন জানান, স্বামী-স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব ছিল। গতকাল দিবাগত রাত ১টার পর এই হত্যাকাণ্ড ঘটানো হয় বলে ধারণা করছেন তাঁরা।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য মো. ইউনুস পাঠান জানান, আজ সকালে খবর পেয়ে তারা এসে বিছানায় দুই বোনের মরদেহ দেখতে পান। দুজনের শরীরে আঘাতের কোনো চিহ্ন না থাকায় তাদের শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. ওবায়দুর রহমান বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কীভাবে কী হয়েছে সেটা জানার চেষ্টা করছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পুরো বিষয়টি জানা যাবে।
সূত্র: আজকের পত্রিকা

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”
মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।