বিডিজেন ডেস্ক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভাকে কেন্দ্র করে গোপালগঞ্জে সংঘর্ষের জেরে ৩ দিন কারফিউর পর আবার ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।
গতকাল শনিবার (১৯ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে এক বিজ্ঞপ্তিতে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক (ডিসি) মুহম্মদ কামরুজ্জামান বলেন, 'গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় জনশৃঙ্খলা ও শান্তি বজায় রাখা এবং জনগণের জানমালের নিরাপত্তার জন্য আজ রোববার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে।'
এর আগে, গতকাল সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল, পরে রাত ৮টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ ছিল।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
গত ১৬ জুলাই এনসিপির সমাবেশ ঘিরে শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় সহিংসতা, ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগ ও হামলার ঘটনা ঘটে। এরপর জেলা ম্যাজিস্ট্রেট প্রথম দফায় ১৪৪ ধারা জারি করেন। পরে পরিস্থিতির অবনতি হলে ওই দিন সন্ধ্যা ৬টা থেকে কারফিউ জারি করা হয়।
পরদিন বৃহস্পতিবার জেলা প্রশাসকের কার্যালয়ে এক ব্রিফিংয়ে ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী কারফিউর মেয়াদ বাড়িয়ে শুক্রবার সন্ধ্যা পর্যন্ত ঘোষণা করেন। শুক্রবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত ৩ ঘণ্টার জন্য কারফিউ শিথিল করা হয়। এরপর শুক্রবার সন্ধ্যায় দ্বিতীয় দফায় কারফিউর মেয়াদ বাড়িয়ে শনিবার সকাল ৬টা পর্যন্ত কার্যকর রাখা হয়। শনিবার বিকেল ৫টার দিকে নতুন করে ঘোষণা আসে, রাত ৮টা থেকে রোববার সকাল ৬টা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”
মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।