logo
খবর

সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ ঢাকা আসছে

প্রতিবেদক, বিডিজেন২০ এপ্রিল ২০২৫
Copied!
সৌদি আরবের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আজ ঢাকা আসছে
ছবি: সংগৃহীত

সৌদি আরবের ‘মক্কা রুট ইনিশিয়েটিভ’ বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য দেশটির উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদল আজ রোববার (২০ এপ্রিল) রাতে ঢাকায় আসছে। ঢাকার সৌদি আরব দূতাবাস বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক কূটনৈতিক নোটের মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

দূতাবাস থেকে জানানো হয়েছে, সৌদি আরবের পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকের নেতৃত্বে একটি বিশেষ প্রতিনিধিদল রোববার রাত ৮টা ৪৮ মিনিটে একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় পৌঁছাবে। এই দলে সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, হজ ও ওমরাহ মন্ত্রণালয়, ন্যাশনাল ইনফরমেশন সেন্টার এবং অন্য সংশ্লিষ্ট কোম্পানির প্রতিনিধিরা থাকবেন।

প্রতিনিধিদলটি বাংলাদেশে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে এ বছরের হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের জন্য পরিষেবা সহজীকরণের বিষয়ে আলোচনা করবে। দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছে ২১ এপ্রিল (সোমবার) সকাল ১০টা থেকে দুপুর ১২টার মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অথবা ঢাকার লা মেরিডিয়ান হোটেলে এ বৈঠকের আয়োজন করার জন্য।

দূতাবাস প্রতিনিধিদলের তালিকা, বৈঠকের আলোচ্যসূচি এবং প্রতিনিধিদলের ফ্লাইটের সময়সূচি পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ করেছে।

প্রতিনিধিদলটি ২১ এপ্রিল সন্ধ্যা ৬টায় ঢাকা ত্যাগ করবে।

আরও দেখুন

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদের প্রধান জামাতে অংশ নিলেন রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রী

জামাতে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান একইসঙ্গে নামাজ আদায় করেন। তাদের সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্য, রাজনীতিবিদ ও কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ জামাতে অংশ নেন।

২ দিন আগে

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

সৌদিতে নিহত মোশাররফের দুই সন্তানের পড়ালেখার খরচ মন্ত্রণালয় বহন করবে: প্রবাসী কল্যাণমন্ত্রী

মরদেহ হস্তান্তরকালে মন্ত্রী নিহত মোশাররফ হোসেনের পরিবারকে দাফন কার্য সম্পন্নের জন্য ৫০ হাজার টাকার চেক প্রদান করেন। এ ছাড়া, ওয়েজ আর্নাস কল্যাণ বোর্ডের পক্ষ থেকে ঈদের পর নিহতের পরিবারকে তিন লাখ টাকা আর্থিক অনুদান প্রদান করা হবে বলে তিনি জানান।

৩ দিন আগে

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

বাংলাদেশে ঈদ উদ্‌যাপিত হবে শনিবার

হিজরি বর্ষপঞ্জি অনুযায়ী, চাঁদ দেখা সাপেক্ষে ২৯ বা ৩০ দিনে মাস হয়ে থাকে। ২৯ রমজান শেষে যদি চাঁদ দেখা যায়, তাহলে পরদিন ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়। আর চাঁদ দেখা না গেলে ৩০ রমজান শেষে ঈদুল ফিতর উদ্‌যাপিত হয়।

৪ দিন আগে

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

সমুদ্রপথে অবাধ ও বৈধ নৌচলাচলের পক্ষে সমর্থন পুনর্ব্যক্ত বাংলাদেশের

অধিবেশনে বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ডেপুটি হাইকমিশনার নজরুল ইসলাম। তিনি বলেন, যুদ্ধপ্রবণ এলাকায় চলাচলকারী জাহাজে কর্মরত বাংলাদেশি নাবিকসহ বিশ্বব্যাপী সমুদ্রকর্মীদের নিরাপত্তা ও কল্যাণ নিয়ে বাংলাদেশ উদ্বিগ্ন।

৪ দিন আগে