logo
খবর

পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন চলছে, ৫ লাখ ৩৭ হাজারের বেশি নিবন্ধিত হয়েছেন

প্রতিবেদক, বিডিজেন২০ ডিসেম্বর ২০২৫
Copied!
পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন চলছে, ৫ লাখ ৩৭ হাজারের বেশি নিবন্ধিত হয়েছেন
নির্বাচন কমিশন। ছবি: বাসস

আগামী ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার জন্য অনলাইনে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন কার্যক্রম শুরু হওয়ার পর আজ শনিবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টা পর্যন্ত ৫ লাখ ৩৭ হাজার ৭৮৬ জন নিবন্ধিত হয়েছেন। এর মধ্যে ২ লাখ ৩৫ হাজার ৩৯৩ জনের নিবন্ধন অনুমোদিত হয়েছে এবং ৩ লাখ ২ হাজার ১ জন অনুমোদনের অপেক্ষায় রয়েছেন। তাদের মধ্যে পুরুষ ৫ লাখ ৪ হাজার ৮৫৭ জন এবং ৩২ হাজার ৯২৭ জন নারী।

গত ১৯ নভেম্বর থেকে পোস্টাল ভোট বিডি অ্যাপে নিবন্ধন কার্যক্রম শুরু হয়।

পোস্টাল ভোট নিবন্ধনের পোর্টাল থেকে জানা যায়, সৌদি আরবে মোট ১ লাখ ৩২ হাজার ৮৫১ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ৩৮ হাজার ৩৬২ জনের নিবন্ধন অনুমোদিত হয়েছে এবং ৯৩ হাজার ৫০০ জনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

কাতারে মোট ৪৯ হাজার ৮৮৪ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ১৪ হাজার ৬৭৯ জনের নিবন্ধন অনুমোদিত হয়েছে এবং ৩৫ হাজার ১৭২ জন অপেক্ষায় রয়েছেন।

ওমানে মোট ৩৭ হাজার ১৫ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ৯ হাজার ৪২৭ জনের নিবন্ধন অনুমোদিত হয়েছে এবং ২৭ হাজার ৫৮৮ জন অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।

মালয়েশিয়ায় মোট ৩৪ হাজার ৬৭ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ১০ হাজার ৮২৬ জনের নিবন্ধন অনুমোদন হয়েছে এবং ২৩ হাজার ২৪১ জন অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতে মোট ২৬ হাজার ২৮৬ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ৪ হাজার ৭৬৭ জনের নিবন্ধন অনুমোদিত হয়েছে এবং ২১ হাজার ৫১৯ জন অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।

যুক্তরাষ্ট্রে মোট ২৩ হাজার ৫৫৮ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ১৬ হাজার ৫০৬ জনের নিবন্ধন অনুমোদন হয়েছে এবং ৭ হাজার ৫২ জন অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।

কুয়েতে মোট ১৮ হাজার ৩৮১ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ৫ হাজার ৯৬ জনের নিবন্ধন অনুমোদিত হয়েছে এবং ১৩ হাজার ২৯৪ জন নিবন্ধনের অপেক্ষায় রয়েছেন।

যুক্তরাজ্যে মোট ১৮ হাজার ১৩৮ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ৬ হাজার ৫৯০ জনের নিবন্ধন অনুমোদিত হয়েছে এবং ১১ হাজার ৫৪৮ জন অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।

সিঙ্গাপুরে মোট ১৭ হাজার ০১১ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ৭ হাজার ২৪৭ জনের নিবন্ধন অনুমোদন হয়েছে এবং ৯ হাজার ৭৬৪ জন অনুমোদনের অপেক্ষায় রয়েছেন।

কানাডায় মোট ১০ হাজার ৯৯৯ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে ৭ হাজার ৯৭৩ জনের নিবন্ধন অনুমোদন হয়েছে এবং ৩ হাজার ২৬ জন অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

এ ছাড়া, বাংলাদেশে মোট ৭৩ হাজার ১৩৩ জন পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। এর মধ্যে ২৬ হাজার ৫৩৫ জনের নিবন্ধন অনুমোদিত হয়েছে এবং ৪৬ হাজার ৫৯৮ জনের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

আরও দেখুন

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ প্রবাসী বাংলাদেশি নিহত

নিহতরা স্থানীয় একটি বকরি খামারে কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে নিহত বাংলাদেশিদের পরিচয় জানা গেছে। তারা হলেন সিলেটের কানাইঘাট উপজেলার গাছবাড়ি গ্রামের জসিম উদ্দিন, জিবাল উদ্দিন, মস্তাক আহমদ, জুবায়ের আহমদ ও কাদের আহমদ।

১৪ ঘণ্টা আগে

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

বাজেটে কম আয়ের মানুষের ওপর করের চাপ বেশি: সিপিডি

ব্যক্তিগত আয়কর কাঠামোর ক্ষেত্রে সিপিডি বৈষম্যের বিষয়টি তুলে ধরেছে। তারা দেখিয়েছে যে, বার্ষিক ৩০ লাখ টাকার বেশি আয়কারীদের তুলনায় নিম্ন আয়ের মানুষদের ওপর আনুপাতিকভাবে করের বোঝা বেশি বেড়েছে।

১৫ ঘণ্টা আগে

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

৫ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৭ দিন আগে