logo
খবর

কূটনৈতিক সম্পর্ক উদ্‌যাপন উপলক্ষে ওমান গেল সশস্ত্র বাহিনীর সম্মিলিত ব্যান্ড ও অর্কেস্ট্রা দল

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৪ জানুয়ারি ২০২৬
Copied!
কূটনৈতিক সম্পর্ক উদ্‌যাপন উপলক্ষে ওমান গেল সশস্ত্র বাহিনীর সম্মিলিত ব্যান্ড ও অর্কেস্ট্রা দল

বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উদ্‌যাপনের অংশ হিসেবে ওমানে নিয়োজিত বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অংশগ্রহনের জন্য ওমানের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর একটি সম্মিলিত ব্যান্ড ও অর্কেষ্ট্রা দল।

আজ রোববার সম্মিলিত ব্যান্ড ও অর্কেষ্ট্রা দলটি ঢাকা ত্যাগ করে।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে আরও জানানো হয়, তিন দিনব্যাপী অনুষ্ঠানে বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর সদস্যদের সমন্বয়ে গঠিত ৩৫ সদস্যের একটি চৌকস ব্যান্ড ও অর্কেষ্ট্রা দল ওমানের মাস্কাটে আয়োজিত আন্তর্জাতিক অনুষ্ঠানসমূহে বাদ্য পরিবেশনা করবে।

অনুষ্ঠানে ওমানের উচ্চপদস্থ কর্মকর্তা, দেশটিতে অবস্থানরত দেশি-বিদেশি কূটনীতিক এবং প্রবাসী বাংলাদেশিরা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ ও ওমানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ৫০তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে আগামী ৮ জানুয়ারি সম্মিলিত ব্যান্ড ও অর্কেষ্ট্রা দলটি বাংলাদেশে প্রত্যাবর্তন করবে।

অনুষ্ঠানে সম্মিলিত ব্যান্ড ও অর্কেস্ট্রা দলের উপস্থিতি বাংলাদেশ ও ওমানের মধ্যকার সশস্ত্র বাহিনীসহ রাষ্ট্রীয় ও কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে এবং ওমানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মনোবল বৃদ্ধিতে বিশেষ ভূমিকা রাখবে।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৬ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

১০ দিন আগে