logo
খবর

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৩ নভেম্বর ২০২৪
Copied!
কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত
শেখ আবু বাক্কার। ছবি: আজকের পত্রিকা

কুয়েতে সড়ক দুর্ঘটনায় শেখ আবু বাক্কার এক বাংলাদেশি নিহত হয়েছেন। রোববার বাংলাদেশ সময় দিবাগত রাত ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

খবর আজকের পত্রিকার।

নিহত শেখ আবু বাক্কার (৩৪) ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা চাতলপাড় ইউনিয়নের কচুয়া সরিষাপুর গ্রামের মো. শেখ কবির আনসারীর ছেলে। আবু বাক্কার তিন পুত্রসন্তানের বাবা।

আবু বাক্কারের স্বজনেরা জানান, প্রায় ২০ বছর ধরে কুয়েতে কাজ করতেন আবু বাক্কার। সেখানে তিনি প্রাইভেট কারে রাইড শেয়ারিং করতেন। ঘটনার দিন রাইড শেয়ারিং করতে গিয়ে তার প্রাইভেট কারটি দুর্ঘটনার শিকার হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ বিষয়টি নিশ্চিত করেন নিহতের চাচতো ভাই শেখ আবু সামা আনসারী। তিনি বলেন, ‘আমার ভাইয়ের লাশ দেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা চলছে।’

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘এ ব্যাপারে এখনো বিস্তারিত জানতে পারিনি। তবে আমি খোঁজখবর নেওয়ার চেষ্টা করছি।’

সূত্র: আজকের পত্রিকা

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৬ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

১০ দিন আগে