logo
খবর

সাধারণ মানুষদের জন্য দূতাবাসের সামনের দরজা খোলা থাকে না: ড. শহিদুল আলম

প্রতিবেদক, বিডিজেন০৭ জানুয়ারি ২০২৬
Copied!
সাধারণ মানুষদের জন্য দূতাবাসের সামনের দরজা খোলা থাকে না: ড. শহিদুল আলম
বক্তব্য দিচ্ছেন শহিদুল আলম। ছবি: বিডিজেন

আলোকচিত্রী ড. শহিদুল আলম বলেছেন, আমি একটা কাজে মালয়েশিয়ায় গিয়েছিলাম। সেখানেবাংলাদেশের রাষ্ট্রদূতের (হাইকমিশনার) সঙ্গে আমার সাক্ষাতের কথা ছিল। আমি ট্যাক্সি নিয়ে বাংলাদেশ অ্যাম্বাসিতে (হাইকমিশন) যাচ্ছিলাম। সেখানে ট্যাক্সিচালক আমাকে অ্যাম্বাসির মূল গেটে নয় পেছনের একটা ছোট গেটের কাছে নামিয়ে দেয়। আমি তার কাছে পেছনে নামানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সবাই পেছনের দরজা দিয়েইতো ওখানে যান। সামনের দরজা খোলা থাকে না। ভেতরে গিয়ে দেখি অনেক মানুষ। দালালেরা টাকা লেনদেন করছে। এটাই স্বাভাবিক অবস্থা।

হাইকমিশনে পর্যাপ্ত শৌচাগার এবং খাবারসহ অনেক কিছু নেই বলেও উল্লেখ করেন তিনি।

আজ বুধবার (৭ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে আয়োজিত সংবাদ সম্মেলন অতিথি হিসেব দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি।

সংবাদ সম্মেলনের আয়োজন করে রিফিউজি অ্যান্ড মাইগ্রেটরি মুভমেন্ট রিসার্চ ইউনিট (রামরু)।

শহিদুল আলম বলেন, অভিবাসীদের সবার আগে মানুষ হিসেব দেখা প্রয়োজন। আমি বিভিন্ন সময় নানা জায়গা ও দেশে গিয়েছি। বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরসহ অনেক জায়গায় অভিবাসীদের সঙ্গে যে আচরণ করা হয়, তাতে বোঝা যায় আমরা কীভাবে তাদের দেখি। অভিবাসীরা নানা ত্যাগ স্বীকার করে বিদেশ থেকে অর্থ প্রেরণ করে। সেই টাকা দিয়ে আমরা ভোগ–বিলাস ও নানা উন্নয়ন করি। কিন্তু তাদের ত্যাগের কথা মনে রাখি না।

তিনি আরও বলেন, ব্যবসায়ীরাও যেখান থেকে মুনাফা আসে সেখানে বিনিয়োগ করে। কিন্তু আমাদের দেশে প্রবাস খাত থেকে এত বেশি অর্থ আসা সত্ত্বেও বিনিয়োগ করা হয় না। বরং এই খাতের টাকা অনেকে পাচার করে বিদেশে গাড়ি–বাড়ি বানায়। প্রবাসীদের টাকায় দেশে এত কিছু হয়, কিন্তু তাদের জীবনকে সহজ ও সুন্দর করার জন্য সেভাবে কিছু করা হয় না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রিফিউজি অ্যান্ড রামরুর প্রতিষ্ঠাতা চেয়ার ড. তাসনিম সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্র বিজ্ঞানের সহযোগী অধ্যাপক মো. রাশেদ আলম, রামরুর সিনিয়র কমিউনিকেশন অফিসার মো. পারভেজ আলম ও প্রোগ্রাম ডিরেক্টর মেরিনা সুলতানা প্রমুখ।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৬ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

১০ দিন আগে