logo
খবর

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি: রিজওয়ানা হাসান

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ অক্টোবর ২০২৪
Copied!
কোনো রাজনৈতিক দল নিষিদ্ধের বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি: রিজওয়ানা হাসান
সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: সংগৃহীত

কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ করার বিষয়ে উপদেষ্টা পরিষদে আলোচনা হয়নি বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রবিবার (২৭ অক্টোবর) সচিবালয়ে বস্ত্র মন্ত্রণালয়ের সভাকক্ষে পাটজাত পণ্যে মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন-২০১০ এর বাস্তবায়ন সংক্রান্ত অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে এসব কথা বলেন তিনি।

রিজওয়ানা হাসান বলেন, রাষ্ট্রপতিকে অপসারণ করা হলে সংকট সৃষ্টি হবে বলে মনে করছে বিএনপি। কেউ কেউ মনে করছে এতে কোনো সংকট সৃষ্টি হবে না। তবে, রাষ্ট্রপতির অপসারণ বিষয়ে সরকারের অবস্থান হচ্ছে, এ বিষয়ে রাজনৈতিক ঐকমত্য সৃষ্টি করা হবে।

উপদেষ্টা বলেন, রাজনৈতিক ঐকমত্যের ভিত্তিতেই সিদ্ধান্ত নেওয়া হবে রাষ্ট্রপতি থাকবেন না কি থাকবেন না। ঐকমত্যের ভিত্তিতে এ বিষয়ে যখন সিদ্ধান্ত হবে, তখন প্রক্রিয়াও গঠন করা হবে।

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রপতির বিষয়েও কোনো সিদ্ধান্ত হয়নি। তাড়াহুড়ো করা হবে না, আবার দীর্ঘদিন ঝুলেও থাকবে না। রাজনৈতিক দলের মধ্যে দ্রুত ঐক্যমত্য তৈরির চেষ্টা চলছে, তারপরই সব বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে।’

রিজওয়ানা হাসান বলেন, ‘এই রাষ্ট্রপতির কাছে শপথ নেওয়ায় কোনো সমস্যা হয়নি। তখন তাই প্রয়োজন ছিল। আর কেউ আলোচনারও সুযোগ পায়নি যে কার কাছে শপথ নেওয়া হবে। বিএনপি নেতাদের নিজেদের মধ্যেসহ রাজনৈতিক দলগুলোর মধ্যে এই বিষয়ে ঐকমত্য তৈরির চেষ্টা হচ্ছে।’

আরও দেখুন

ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

গভীর রাতে দুর্বৃত্তরা প্রবাসীর ঘরের বাথরুমের ভেন্টিলেটর দিয়ে ভেতরে ঢুকে স্ত্রী নাসিমা ও তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে নাসিমার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে নাসিমার ছেলে আবিরের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয়।

২১ ঘণ্টা আগে

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী গিরিশের মরদেহ দেশে পৌঁছেছে

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী গিরিশের মরদেহ দেশে পৌঁছেছে

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এমপি বিমানবন্দরে উপস্থিত থেকে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ গ্রহণ করেন। পরে নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে তিনি মরদেহটি হস্তান্তর করেন।

৪ দিন আগে

আন্দামান সাগরে নৌকাডুবি, রোহিঙ্গা ও বাংলাদেশিসহ অন্তত ২৫০ জন নিখোঁজ

আন্দামান সাগরে নৌকাডুবি, রোহিঙ্গা ও বাংলাদেশিসহ অন্তত ২৫০ জন নিখোঁজ

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, ট্রলারটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে বিপুলসংখ্যক যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিল। অতিরিক্ত যাত্রী, প্রবল বাতাস এবং উত্তাল সাগরের কারণে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

৪ দিন আগে

এপ্রিলের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে এক বিলিয়ন ডলারের বেশি

এপ্রিলের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে এক বিলিয়ন ডলারের বেশি

চলতি মাসে গত শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত সব মিলিয়ে ১২১ কোটি ৮০ লাখ ডলার এসেছে। শেষ ৩ দিনে এসেছে ২৪ কোটি ডলারের বেশি।

৬ দিন আগে