logo
খবর

চট্টগ্রামে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, ছাত্রদল কর্মী নিহত

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ ডিসেম্বর ২০২৪
Copied!
চট্টগ্রামে কাভার্ডভ্যান-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, ছাত্রদল কর্মী নিহত
সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদল কর্মী মো. মহিম। ছবি: প্রথম আলো

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি কাভার্ড ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে লোহাগাড়া উপজেলার একজন নিহত হয়েছেন। তার নাম মো. মহিম (১৮)। তিনি বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের একজন কর্মী।

শুক্রবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

খবর প্রথম আলোর।

নিহত মহিম লোহাগড়া উপজেলার আমিরাবাদ ইউনিয়নের রাজঘাটা এলাকার নুরুল ইসলামের ছেলে। এ ঘটনায় দুজন আহত হয়েছেন। তারা হলেন—মেহেদী হাসান (১৬) ও মহিমের ভাগিনা মো. নাঈম (১৯)। দুজনই বান্দরবানের সুয়ালক ইউনিয়নের ভাগ্যরকুল এলাকার বাসিন্দা।

পুলিশ ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার বিকেলে মো. মহিমসহ ৩ জন মোটরসাইকেলে করে বান্দরবানের সুয়ালক থেকে ফিরছিলেন। বেলা সাড়ে ৩টার সময় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়ায় চট্টগ্রামমুখী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে যায় এবং আরোহীরা গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের তিনজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মহিম।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি থানায় নিয়ে আসে। তবে মোটরসাইকেলটি পাওয়া যায়নি। এ ঘটনায় আইনিব্যবস্থা প্রক্রিয়াধীন।

সূত্র: প্রথম আলো

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৭ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

১০ দিন আগে