logo
খবর

আমেরিকায় নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক৩০ এপ্রিল ২০২৬
Copied!
আমেরিকায় নিহত শিক্ষার্থী লিমনের মরদেহ ঢাকায় পৌঁছাবে ৪ মে
জামিল আহমেদ লিমন। ছবি: ফেসবুক

আমেরিকা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার নিহত বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ আগামী ৪ মে ঢাকায় পৌঁছাবে। আজ বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ওয়াশিংটনে নিয়োজিত বাংলাদেশ দূতাবাসের মিনিস্টার (প্রেস) গোলাম মোর্তোজা এক হোয়াটসঅ্যাপ বার্তায় এ তথ্য জানিয়েছেন।

বার্তা সংস্থা ইউএনবির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

গোলাম মোর্তোজা জানান, আগামী ৪ মে সকাল ৮টা ৪০ মিনিটে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে লিমনের মরদেহ ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে।

তিনি জানান, লিমনের মরদেহ ইতিমধ্যে ফিউনারেল হোমে নেওয়া হয়েছে। সেখান থেকে মরদেহটি অরল্যান্ডো (এমসিও) থেকে এমিরেটসের একটি ফ্লাইটে পাঠানো হবে। ফ্লাইটটি ২ মে রাত ৮টা ৫০ মিনিটে রওনা দেবে।

তিনি আরও জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার জোহরের নামাজের পর ফ্লোরিডার টাম্পায় ইসলামিক সোসাইটি অব টাম্পা বে এলাকায় লিমনের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

তবে নিহত অপর শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির ব্যাপারে এখনো পর্যন্ত কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানান গোলাম মোর্তোজা।

লিমন ও বৃষ্টি দুজনেই ছিলেন ২৭ বছর বয়সী বাংলাদেশি নাগরিক। তারা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার পিএইচডি শিক্ষার্থী ছিলেন। গত ১৬ এপ্রিল থেকে তারা নিখোঁজ ছিলেন।

তদন্তকারী কর্মকর্তারা জানান, লিমনকে সর্বশেষ ক্যাম্পাসের বাইরে একটি অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সে দেখা যায়। সেখানে তিনি হত্যাকাণ্ডে সন্দেহভাজন ২৬ বছর বয়সী হিশাম আবুঘরবেহ এবং আরও একজন রুমমেটের সঙ্গে থাকতেন।

পরে তদন্তকারীরা মোবাইল ফোনের অবস্থান এবং লাইসেন্স প্লেটের তথ্য ব্যবহার করে সন্দেহভাজন আবুঘরবেহের গাড়ি এবং লিমনের অবস্থান অনুসরণ করেন। এর সূত্র ধরে ২৪ এপ্রিল ফ্লোরিডার একটি সেতুর কাছ থেকে লিমনের মরদেহ উদ্ধার করা হয়।

প্রসিকিউটরদের দাখিল করা এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, লিমনের শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। হত্যা করার আগে তাকে বেঁধে রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, বৃষ্টির খোঁজে তল্লাশি অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। এ ঘটনার পর গত ২৬ এপ্রিল টাম্পার কাছাকাছি একটি জলপথ থেকে একটি অজ্ঞাত মরদেহ (খণ্ডিত অংশ) উদ্ধার করে যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলাবাহিনী। তবে ওই মরদেহের (খণ্ডিত অংশ) পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদনও এখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তারা।

এদিকে, এই হত্যাকাণ্ডে গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন আবুঘরবেহকে জামিন ছাড়াই কারাগারে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

স্থানীয় সময় মঙ্গলবার (২৮ এপ্রিল) টাম্পায় এক সংক্ষিপ্ত শুনানিতে হিলসবরো কাউন্টির বিচারক লোগান মারফি এই আদেশ দেন। কয়েক দিন আগে একটি সোয়াট টিম সন্দেহভাজন আবুঘরবেহকে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।

আদালতের আদেশ অনুযায়ী, হিশাম আবুঘরবেহ সাক্ষী কিংবা ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারবেন না।

আদালতের নথিতে বলা হয়েছে, আবুঘরবেহের বিরুদ্ধে এই দুটি পূর্বপরিকল্পিত খুনের অভিযোগসহ আরও কয়েকটি অভিযোগ আনা হয়েছে। এতে দোষী সাব্যস্ত হলে তিনি মৃত্যুদণ্ডের মুখোমুখি হতে পারেন। তবে প্রসিকিউটররা তার সর্বোচ্চ শাস্তি চেয়ে আবেদন করবেন কি না, এ বিষয়ে তারা এখনো কিছু জানাননি।

নিহত বাংলাদেশি শিক্ষার্থীরা নিখোঁজ হওয়ার কয়েক দিন পর তদন্ত কর্মকর্তারা আবুঘরবেহকে জিজ্ঞাসাবাদ করেছিলেন। এ সময় হত্যাকাণ্ডে নিজের সম্পৃক্ততার কথা অস্বীকার করেন তিনি।

তবে তার কনিষ্ঠ আঙুলে ব্যান্ডেজ বাঁধা ছিল বলে বিচার-পূর্ব আটকের প্রতিবেদনে উল্লেখ করেছেন তদন্তকারীরা। পরে বাড়িটির ব্যবস্থাপকের সহযোগিতায় তদন্তকারীরা লিমন ও আবুঘরবেহের বসবাস করা ওই অ্যাপার্টমেন্টে প্রবেশ করেন।

অ্যাপার্টমেন্টটিতে বসবাসকারী তাদের অপর রুমমেট পুলিশকে জানান, ১৬ এপ্রিল রাতে আবুঘরবেহ একটি ট্রলি ব্যবহার করে নিজের কক্ষ থেকে কয়েকটি কার্ডবোর্ডের বাক্স ট্র্যাশ কমপ্যাক্টরে নিয়ে গিয়েছিলেন।

আরও দেখুন

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

‘অবৈধ’ প্রবাসীদের বৈধতা দিতে কাজ করছে সরকার: পররাষ্ট্রমন্ত্রী খলিলুর

খলিলুর রহমান জানান, যেসব দেশে বাংলাদেশি নাগরিকরা যথাযথ কাগজপত্র ছাড়া কাজ করছেন, সেসব দেশের সঙ্গে বিভিন্ন পর্যায়ে কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা অব্যাহত রয়েছে। সেসব দেশের আইন ও বিধি-বিধানের আওতায় যোগ্য ও কর্মরত বাংলাদেশিদের বৈধতার সুযোগ সম্প্রসারণে আমরা কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি।

১ দিন আগে

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

জর্ডানে শ্রমিক পাঠানোর নামে প্রতারণার অভিযোগে ৩ জন গ্রেপ্তার

সিআইডির ভাষ্য অনুযায়ী, বৈধ রিক্রুটিং লাইসেন্স ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই অভিযুক্তরা বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে পাসপোর্ট সংগ্রহ করছিলেন, যা অভিবাসী চোরাচালানের উদ্দেশ্যে করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

৩ দিন আগে

আবার চালু হচ্ছে ঢাকা-টোকিও ফ্লাইট

আবার চালু হচ্ছে ঢাকা-টোকিও ফ্লাইট

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, ৩০ জুনের মধ্যে ফ্লাইট চালুর কথা বলা হলেও প্রয়োজনীয় আনুষ্ঠানিকতার জন্য তা ২৭ জুলাইয়ের মধ্যে বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে।

৪ দিন আগে

আমেরিকা-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

আমেরিকা-ইরান শান্তিচুক্তিকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ

বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ শুরু থেকেই সংযম দেখানো, উত্তেজনা কমানো এবং আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির আহ্বান জানিয়ে এসেছে।

৪ দিন আগে