logo
খবর

বান্দরবানে ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় এইচআরএফবির নিন্দা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৬ ডিসেম্বর ২০২৪
Copied!
বান্দরবানে ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় এইচআরএফবির নিন্দা
দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া ঘরের জায়গায় বসে আছেন তংঙঝিরি ত্রিপুরা পাড়ার বাসিন্দারা। ছবি: সংগৃহীত

বান্দরবানের লামা উপজেলায় খ্রিস্টান ধর্মাবলম্বী ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে হিউম্যান রাইটস ফোরাম বাংলাদেশ (এইচআরএফবি)। সংগঠনটি অনতিবিলম্বে নিরপেক্ষ তদন্তসাপেক্ষে এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের যথাযথ পুর্নবাসন নিশ্চিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহবান জানিয়েছে সংগঠনটি।

এইচআরএফবি বলেছে, কয়েক দশক ধরে পার্বত্য ৩ জেলায় পাহাড়ি আদিবাসী জনগোষ্ঠীর ওপর প্রভাবশালীদের মদদে যে নানা ধরনের নিপীড়ন চালানো হচ্ছে, এ হামলা তারই ধারাবাহিকতা।

এইচআরএফবি এমন ন্যাক্কারজনক হামলার তদন্ত, বিচার ও ক্ষতিপূরণ নিশ্চিত করার মাধ্যমে এমন ঘটনার পুনরাবৃত্তিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহনের ওপর জোর দিয়েছে। তা ছাড়া, প্রশাসনের কাছে জরুরি ভিত্তিতে ক্ষতিগ্রস্তদের প্রয়োজনীয় ত্রাণসামগ্রী প্রদান ও তাদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

লামায় খ্রিস্টান ধর্মাবলম্বী ত্রিপুরা সম্প্রদায়ের বাড়িঘরে অগ্নিসংযোগ

২৪ ডি‌সেম্বর গভীর রাতে লামা উপজেলার সরই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নতুন বেতছড়া ত্রিপুরা ( নতুন তংগোঝিরি) পাড়ায় এ ঘটনা ঘটে। এ সময় পাড়ার খ্রিস্টান ধর্মাবলম্বী বাসিন্দারা বড়দিনের উৎসব পালন করতে পাশের এলাকায় অবস্থান কর‌ছিলেন। মধ্যরা‌তে হঠাৎ পাড়ার বাড়িঘরে আগুন দেখ‌তে পান তারা। সেখা‌নে গি‌য়ে তারা দে‌খেন পু‌রো পাড়া পু‌ড়ে ছাই হ‌য়ে গে‌ছে। এতে তা‌দের ঘরের আসবাবপত্র, সোলার, হাঁড়ি-পাতিল, পোশাক ও কাগজপত্রসহ সব‌কিছু পু‌ড়ে যায়। আগুনে ১৭টি বসতঘর ভস্মীভূত হয়েছে।

আরও দেখুন

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৫ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

৬ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

৭ দিন আগে

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

বিটিভির চট্টগ্রাম কেন্দ্রের এ মাসের নাটক ‘শেষ বিকেলের অতিথি’

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।

১০ দিন আগে