সংবাদদাতা, চট্টগ্রাম

চট্টগ্রামের চন্দনাইশের দোহাজারীতে বাসের ধাক্কায় ২ স্কুল শিক্ষার্থীসহ ৩ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে শিক্ষার্থী ২ জন আপন ভাই-বোন। অপরজন ব্যাটারিচালিত অটোরিকশাচালক। এ ছাড়া, আহত হয়েছে আরও ১ জন শিক্ষার্থী।
বৃহস্পতিবার (১৩ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে চট্টগ্রামমুখী পূরবী বাস অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো–ওয়াকার উদ্দীন আদিল (১২) ও উম্মে হাবিবা রিজভী (১৫)। তারা জামিজুরির জসিম উদ্দিনের সন্তান এবং দোহাজারী পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। অপরজন অটোরিকশা চালক রুহুল আমিন (৪৫)।
এ ঘটনায় আহত শিক্ষার্থী হলো–কাজী ফাহমিদা ওয়াশিমা তুশিন (১৫)। সে নবম শ্রেণির ছাত্রী।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবরঞ্জন চাকমা বলেন, বাসটি জব্দ করা হয়েছে। চালক ও হেলপার পলাতক রয়েছে।
এদিকে এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা মহাসড়ক অবরোধ করেছে। তাদের দাবি, সড়ক প্রতিরোধক নির্মাণ না করায় প্রতিনিয়ত অনেক মায়ের বুক খালি হচ্ছে। শেষ খবর পাওয়া পর্যন্ত মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে স্থানীয়রা। ফলে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”
মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।