বিডিজেন ডেস্ক

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হারিয়ে গেলে আবার তা পেতে এখন থেকে নাগরিকদের আর সাধারণ ডায়েরি (জিডি) করতে হবে না। তাদের ভোগান্তি কমাতে জিডি করার এই বাধ্যবাধকতা তুলে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
আজ বৃহস্পতিবার (৪ আগস্ট) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম এ সংক্রান্ত নির্দেশনা মাঠপর্যায়ে পাঠিয়েছেন।
এতে তিনি উল্লেখ করেন, এ যাবৎ এনআইডি হারিয়ে গেলে থানায় জিডি করে ফি দিয়ে তা পুনরায় নেওয়ার বিধান ছিল। জনসাধারণের ভোগান্তি কমানোর বৃহত্তর স্বার্থে সরকারি ফি দিয়ে এনআইডি নেওয়ার ক্ষেত্রে জিডি করার বিধান ইসি বিলুপ্ত করেছে।
এনআইডি সেবা সহজ করার অংশ হিসেবে হারানো এনআইডি তুলতে জিডি বাধ্যতামূলক না করার বিষয়টি কমিশন অনুমোদন করেছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর।
গত এক বছরে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগে ঝুলে থাকা প্রায় সাড়ে ৯ লাখ এনআইডি সংশোধন আবেদন নিষ্পত্তি করেছে ইসি।
সবশেষে ভোটার তালিকা অনুযায়ী, বাংলাদেশে ভোটার সংখ্যা ১২ কোটি ৬৩ লাখ ৭ হাজার ৫০৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৪১ লাখ ৪৫৫ জন এবং নারী ভোটার ৬ লাখ ২২ লাখ ৫ হাজার ৮১৯ জন। হিজড়া ভোটার ১২৩০ জন।

আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় প্রিয়জন হারানো স্বজনদের কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।
সৌদি আরবের দাম্মাম শহরে একটি বৈদ্যুতিক প্যানেল বোর্ডে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ইব্রাহিম। কাজের একপর্যায়ে বোর্ডের ভেতরে থাকা উচ্চক্ষমতার সার্কিট ব্রেকারে হঠাৎ বিকট শব্দে একটি ইলেকট্রিক্যাল আর্ক ব্লাস্ট ঘটে।
নিহতরা হলেন—নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।
দুই পক্ষ শিক্ষা, কৃষি ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারত্বকে এগিয়ে নেওয়ার যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।