logo
খবর

মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার ঘটনায় নিখোঁজের ২ দিন পর প্রবাসীর লাশ উদ্ধার

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ অক্টোবর ২০২৫
Copied!
মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার ঘটনায় নিখোঁজের ২ দিন পর প্রবাসীর লাশ উদ্ধার
প্রতীকী ছবি: সংগৃহীত

মোবাইল ফোন নিয়ে বিতণ্ডার ঘটনায় নিখোঁজের দুই দিন পর ডোবা থেকে সামছুল হক (৩৬) নামের এক প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলার স্বল্পেরচক এলাকার একটি পুকুর থেকে রোববার (১৩ অক্টোবর) লাশটি উদ্ধার করে ফায়ার সার্ভিসের কর্মীরা। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সবুজ (৩০) নামের একজনকে আটক করেছে পুলিশ।

গত শুক্রবার বেলা ৩টার পর প্রবাসী সামছুল হক নিখোঁজ হন। সামছুল হক পুরান বন্দর চৌধুরী বাড়ি এলাকার মাছ ব্যবসায়ী ইব্রাহিম মিয়ার ছেলে। সম্প্রতি বিদেশ থেকে দেশে ফিরেছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রবাসী সামছুল হকের কাছ থেকে গত বৃহস্পতিবার রাতে তার বন্ধু সবুজ মিয়া একটি মোবাইল ফোন কেনেন। মোবাইল ফোনটি নষ্ট হয়ে যাওয়ায় সামছুল হকের সঙ্গে সবুজের বাগ্‌বিতণ্ডা ঘটে। এরপর থেকে সামছুল হক নিখোঁজ হন।

রোববার দুপুরে স্থানীয়রা পুকুরে সামছুলের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ বন্দর ফায়ার সার্ভিসের সহযোগিতায় পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করে।

এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বলেন, ‘মৃতদেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে বলা যাবে এটি হত্যা নাকি আত্মহত্যা। একই সঙ্গে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।’

জানা গেছে, আটক সবুজ পুরান বন্দর চৌধুরীবাড়ী এলাকার ইয়ানবী মিয়ার ছেলে। তিনি দীর্ঘদিন ধরে বন্দর এলাকার কবিলের মোড়ে বোনের বাড়িতে বসবাস করে আসছেন।

সূত্র: আজকের পত্রিকা ও দৈনিক ইত্তেফাক

আরও দেখুন

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদিতে বৈদ্যুতিক বিস্ফোরণে ঝলসে গেছে মুখ, অনিশ্চয়তায় প্রবাসী ইব্রাহিম

সৌদি আরবের দাম্মাম শহরে একটি বৈদ্যুতিক প্যানেল বোর্ডে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ইব্রাহিম। কাজের একপর্যায়ে বোর্ডের ভেতরে থাকা উচ্চক্ষমতার সার্কিট ব্রেকারে হঠাৎ বিকট শব্দে একটি ইলেকট্রিক্যাল আর্ক ব্লাস্ট ঘটে।

২ দিন আগে

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

ইতালিতে বাংলাদেশি একই পরিবারের ৩ জন খুন, আহত ১

নিহতরা হলেন—নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।

৩ দিন আগে

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের অঙ্গীকার বাংলাদেশ-অস্ট্রেলিয়ার

দুই পক্ষ শিক্ষা, কৃষি ও বাণিজ্যসহ বিভিন্ন খাতে সহযোগিতা বৃদ্ধির সুযোগ নিয়ে আলোচনা করেন এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট অংশীদারত্বকে এগিয়ে নেওয়ার যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

৫ দিন আগে

কৌশলগত বিনিয়োগ বাংলাদেশ-সৌদি সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে: সৌদি রাষ্ট্রদূত

কৌশলগত বিনিয়োগ বাংলাদেশ-সৌদি সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করবে: সৌদি রাষ্ট্রদূত

রাষ্ট্রদূত বলেন, “আমাদের লক্ষ্য হলো অভিবাসন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো, দক্ষতার সনদায়ন জোরদার করা এবং কর্মীরা যাতে তাদের অধিকার ও দায়িত্ব সম্পর্কে পূর্ণ ধারণা নিয়ে সৌদি আরবে পৌঁছাতে পারেন তা নিশ্চিত করা।”

৬ দিন আগে