সংবাদদাতা, সিলেট

সিলেটে এক প্রবাসীর পরিবারের কাছ থেকে প্রতারকচক্র বিকাশের মাধ্যমে অর্ধ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে। ওই প্রবাসী বিদেশে ইমিগ্রেশনে বিপদে পড়েছেন উল্লেখ করে দুটি বিকাশ নম্বরে এই টাকা নিয়েছে প্রতারকচক্র।
গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকালে দক্ষিণ সুরমার নাজিরবাজারে এ ঘটনা ঘটে। পরে থানায় অভিযোগ দায়ের করে ভুক্তভোগী পরিবার।
অভিযোগ সূত্রে জানা গেছে, দক্ষিণ সুরমার আদিত্যপুর গ্রামের সামসাদ মিয়ার ছেলে আজিজুর রহমান যুক্তরাজ্যে থাকেন। কিন্তু তাঁর নাগরিকত্বসংক্রান্ত কিছু জটিলতা আছে। এ কারণে তাঁর পরিবারের সদস্যরা উদ্বিগ্ন। এই অবস্থায় ৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) সকালে আজিজুর রহমানের মায়ের ফোনে ক্ষুদেবার্তা আসে এই মর্মে যে, আজিজ যুক্তরাজ্যের ইমিগ্রেশনে আটকা পড়েছেন, বাংলাদেশের বিকাশ নম্বরে ৫০ হাজার টাকা দিলে তিনি ছাড়া পাবেন। তা না হলে আজিজকে সে দেশে জেলে পাঠানো হবে।
এমন ক্ষুদেবার্তা পেয়ে আজিজের মা দেশে থাকা তাঁর অপর ছেলে আমিনুর রহমানকে টাকা পাঠাতে তাগাদা দেন। মায়ের তাগাদায় আমিনুর রহমান নাজিরবাজারে গিয়ে একটি বিকাশের দোকান থেকে প্রতারকের দেওয়া দুটি নম্বরে ৪৯ হাজার টাকা পাঠান। কিন্তু ঘণ্টাখানেক পর তার প্রবাসী ভাইয়ের সঙ্গে ফোনে যোগাযোগ হলে জানতে পারেন- সেখানে তাঁর কোনো সমস্যা হয়নি।
এরপর প্রতারণার বিষয়টি তারা বুঝতে পারেন তারা এবং পরবর্তীতে দক্ষিণ সুরমা থানায় অভিযোগ দায়ের করেন আমিনুর রহমান।
তদন্তকারী কর্মকর্তা দক্ষিণ সুরমা থানার এসআই ফাইমুর রহমান জানান- তদন্তকাজ কিছুটা এগিয়েছে। আশা করি অভিযুক্তরা ধরা পড়বে।

মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।
মঙ্গলবার দুপুর ২টার দিকে স্থানীয় আকুনি মাদরাসা মাঠে হাজারও মানুষের উপস্থিতিতে সম্মিলিত জানাজা শেষে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হয়।
আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় প্রিয়জন হারানো স্বজনদের কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।
সৌদি আরবের দাম্মাম শহরে একটি বৈদ্যুতিক প্যানেল বোর্ডে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ইব্রাহিম। কাজের একপর্যায়ে বোর্ডের ভেতরে থাকা উচ্চক্ষমতার সার্কিট ব্রেকারে হঠাৎ বিকট শব্দে একটি ইলেকট্রিক্যাল আর্ক ব্লাস্ট ঘটে।