বিডিজেন ডেস্ক

এ বছর শীতকালে বিভিন্ন দেশ থেকে আসা আন্তর্জাতিক ফ্লাইট ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে না নামতে পারলে চট্টগ্রাম ও সিলেটে নামবে।
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সপ্তাহে ৪ দিন ২৪ ঘণ্টা খোলা রাখার নির্দেশ দিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মঞ্জুর কবীর ভূঁইয়া।
রোববার (১৭ নভেম্বর) বিমানবন্দর পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।
বেবিচকের চেয়ারম্যান বলেন, অতীতে শীতকালে ঘন কুয়াশার কারণে উড়োজাহাজ ঢাকায় অবতরণ করতে না পারলে উড়োজাহাজ অন্য দেশের বিমানবন্দরে নিয়ে যেতে হতো। তবে এবার বিকল্প ব্যবস্থা হিসেবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সপ্তাহে ৪ দিন ২৪ ঘণ্টা চালু থাকবে। বাকি ৩ দিন সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর একইভাবে চালু থাকবে। ফলে বিকল্প হিসেবে এই দুটি বিমানবন্দরে উড়োজাহাজ অবতরণ করানো যাবে।
আন্তর্জাতিক ফ্লাইট নিরাপদে অবতরণ করার জন্য এ ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে উল্লেখ করেন তিনি।
সাধারণত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সকাল থেকে রাত ১২টা পর্যন্ত খোলা থাকে। নতুন নির্দেশনা অনুযায়ী শীতকালে সপ্তাহের বুধ, বৃহস্পতি, শুক্র ও শনিবার ২৪ ঘণ্টা রানওয়ে, কাস্টমস, ইমিগ্রেশনসহ বিমানবন্দরের সব সুবিধা চালু থাকবে।
বেবিচক চেয়ারম্যান শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের যাত্রী প্রান্তিক ভবন, যাত্রী লাউঞ্জ, রানওয়ে, অ্যাপ্রন, নতুন বোর্ডিং ব্রিজ, শিশুপার্ক, ড্রাইভওয়েসহ চলমান প্রকল্পগুলো পরিদর্শন করেন। এসব প্রকল্পের কাজ দ্রুত শেষ হলে যাত্রীদের সেবার মান বাড়বে বলে তিনি মনে করেন।
এ সময় উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্বুব খান, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ আবদুল্লাহ আলমগীর প্রমুখ।

মঙ্গলবার দুপুর ২টার দিকে স্থানীয় আকুনি মাদরাসা মাঠে হাজারও মানুষের উপস্থিতিতে সম্মিলিত জানাজা শেষে নিজ নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হয়।
আজ মঙ্গলবার সকাল পৌনে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। এ সময় প্রিয়জন হারানো স্বজনদের কান্না ও আহাজারিতে হৃদয়বিদারক পরিবেশ তৈরি হয়।
সৌদি আরবের দাম্মাম শহরে একটি বৈদ্যুতিক প্যানেল বোর্ডে রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন ইব্রাহিম। কাজের একপর্যায়ে বোর্ডের ভেতরে থাকা উচ্চক্ষমতার সার্কিট ব্রেকারে হঠাৎ বিকট শব্দে একটি ইলেকট্রিক্যাল আর্ক ব্লাস্ট ঘটে।
নিহতরা হলেন—নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সিরাজুল ইসলামের ছেলে কামাল উদ্দিন বাবুল, তার স্ত্রী আরজু বেগম এবং তাদের পাঁচ বছর বয়সী মেয়ে আরোয়া ইসলাম আরিশা।