logo
খবর

‘দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখাই বিডিপিএফের লক্ষ্য'

প্রতিবেদক, বিডিজেন২১ ডিসেম্বর ২০২৫
Copied!
‘দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখাই বিডিপিএফের লক্ষ্য'
সংবাদ সম্মেলনে সংগঠনের নেতারা। ছবি: বিডিজেন

সততা, স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতাকে ভিত্তি করে দেশের সার্বিক উন্নয়নে বাংলাদেশ ডক্টরস প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ডের (বিডিপিএফ) অবদান রাখাই মূল লক্ষ্য বলে জানিয়েছেন সংগঠনটির নেতারা।

আজ রোববার (২১ ডিসেম্বর) রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা এসব তথ্য তুলে ধরেন।

তারা জানান, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত বাংলাদেশি পিএইচডি ডিগ্রিধারীদের গবেষণালব্ধ জ্ঞান ও বাস্তব অভিজ্ঞতাকে দেশের টেকসই উন্নয়নে যুক্ত করতেই সংগঠনটি এই উদ্যোগ গ্রহণ করেছে।

সংবাদ সম্মেলনে বলা হয়, বাংলাদেশ ডক্টরস প্ল্যাটফর্ম ইন ফিনল্যান্ড একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক ও জ্ঞানভিত্তিক সংগঠন। কোনো ব্যক্তিগত লাভ, রাজনৈতিক উদ্দেশ্য বা গোষ্ঠীগত স্বার্থের সঙ্গে সংগঠনটির কোনো সম্পৃক্ততা নেই। সততা, স্বচ্ছতা ও সামাজিক দায়বদ্ধতাকে ভিত্তি করে দেশের সার্বিক উন্নয়নে অবদান রাখাই বিডিপিএফের মূল লক্ষ্য।

তারা জানান, বিশ্বের যেখানেই অবস্থান করুন না কেন, বাংলাদেশি পিএইচডি ডিগ্রিধারীরা যেন তাদের জ্ঞান, গবেষণা ও অভিজ্ঞতা দেশের উন্নয়নে কাজে লাগাতে পারেন, সে লক্ষ্যেই বিডিপিএফ কাজ করছে। ‘Our contributions to a better tomorrow’ স্লোগান ধারণ করে ২০১৪ সাল থেকে একটি সুসংগঠিত ও কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে সংগঠনটি কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সংগঠনের সদস্য সচিব ড. আতিকুর রহমান বলেন, "শিক্ষা সমাজ ও রাষ্ট্রের টেকসই পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী হাতিয়ার হলেও কেবল ডিগ্রি অর্জন যথেষ্ট নয়, সেই জ্ঞানকে বাস্তব উন্নয়নের সঙ্গে যুক্ত করাটাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই লক্ষ্য সামনে রেখেই বিডিপিএফ গবেষণা ও প্রশিক্ষণভিত্তিক কার্যক্রম পরিচালনা করছে।"

তিনি আরও বলেন, "অনলাইন প্ল্যাটফর্মে আন্তর্জাতিক বিশেষজ্ঞদের যুক্ত করে জ্ঞান বিনিময়ের উদ্যোগ নেওয়া হয়েছে, যার মাধ্যমে দেশের শিক্ষার্থী, গবেষক ও পেশাজীবীরা বৈশ্বিক অভিজ্ঞতা ও নতুন ধারণার সঙ্গে সংযুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন।"

সংবাদ সম্মেলনে বিডিপিএফের সদস্য ড. মো. আব্দুল হাই বলেন, "সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে নীতি–পরামর্শ, গবেষণা সহায়তা, প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধিমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে বিডিপিএফ। শিক্ষা, স্বাস্থ্য, সমাজকল্যাণ, নীতি প্রণয়ন ও মূল্যায়নসহ বিভিন্ন খাতে প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদারে সংগঠনটি সক্রিয়ভাবে কাজ করছে।"

আরও দেখুন

ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

ফেনীতে নির্মাণাধীন ভবন থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

স্থানীয়দের দাবি, এ ঘটনায় স্থানীয় রাজমিস্ত্রি সাইফুল ইসলাম অথবা নিহত নারীর বড় ছেলে জড়িত থাকতে পারেন। তাদের দুজনই মাদকের সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ রয়েছে। অভিযুক্ত সাইফুল একই এলাকার জমিদার বাড়ির আবুল খায়েরের ছেলে। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।

৩ দিন আগে

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় বাংলাদেশি ২ যুবক নিহত

লেবাননে ইসরায়েলি ড্রোন হামলায় বাংলাদেশি ২ যুবক নিহত

স্থানীয় ও আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, গতকাল ওই এলাকায় ইসরায়েলি বাহিনী দফায় দফায় হামলা চালায়। নিহত বাংলাদেশিরা সেখানে কর্মরত ছিলেন।

৪ দিন আগে

বিদেশে ভিসা বন্ডের টাকা পাঠানোর নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক

বিদেশে ভিসা বন্ডের টাকা পাঠানোর নিয়ম সহজ করেছে বাংলাদেশ ব্যাংক

নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো দেশ ভিসা দেওয়ার শর্ত হিসেবে আবেদনকারীর কাছে আর্থিক গ্যারান্টি বা ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিট চাইলে ব্যাংকগুলো এখন সেই অর্থ বিদেশে পাঠাতে পারবে। এ জন্য আবেদনকারীর নামে আন্তর্জাতিক বা ভার্চুয়াল কার্ড ইস্যু করা যাবে, যেখানে প্রয়োজনীয় অর্থ আগে থেকেই জমা করা থাকবে।

৪ দিন আগে

অবৈধ অভিবাসনের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবৈধ অভিবাসনের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বৈঠকে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন সম্প্রসারণের বিভিন্ন উপায় নিয়ে আলোচনা হয়। এ সময় প্রযুক্তিগত দক্ষতা ও ভাষাগত পারদর্শিতা অর্জনের পাশাপাশি নিয়মিত অভিবাসন প্রক্রিয়াকে অভিবাসনপ্রত্যাশীদের কাছে আরও আকর্ষণীয় ও গ্রহণযোগ্য করে তোলার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

৪ দিন আগে