logo
খবর

আয়কর রিটার্ন জমার তারিখ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে এনবিআর

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ নভেম্বর ২০২৪
Copied!
আয়কর রিটার্ন জমার তারিখ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে এনবিআর
ছবি: সংগৃহীত

চলতি অর্থবছরের (২০২৪-২৫) আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (১৭ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এনবিআর এ তথ্য জানিয়েছে।

এর আগে, আয়কর রিটার্ন জমার সময়সীমা ছিল ৩০ নভেম্বর পর্যন্ত।

রোববারের বিজ্ঞপ্তিতে এনবিআর জানিয়েছে, বিভিন্ন পেশাজীবী মহলের দাবির পরিপ্রেক্ষিতে সময় বাড়ানো হয়েছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত করদাতাদের আয়কর রিটার্ন জমা নেওয়া হবে।

এ সময় পর্যন্ত করদাতারা অনলাইনে ও সশরীরে কোনো জরিমানা ছাড়াই আয় ও সম্পদের বিবরণী জমা দিতে পারেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ পর্যন্ত প্রায় তিন লাখ ৭৫ হাজার করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেছেন। এনবিআর করদাতাদের অনলাইনে রিটার্ন দাখিল করতে উৎসাহ দিচ্ছে।

ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুর সিটি করপোরেশনের কর অঞ্চলের অধীনে থাকা সরকারি কর্মকর্তাদের অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করেছে এনবিআর।

এ ছাড়া, ব্যাংকার ও মোবাইল নেটওয়ার্ক প্রতিষ্ঠান সহ বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তাদের অনলাইনে রিটার্ন দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।

বহুজাতিক কোম্পানিগুলো হলো ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, বাটা শু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড এবং নেস্‌লে বাংলাদেশ পিএলসির কর্মকর্তাদের অনলাইনে রিটার্ন দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

বর্তমানে ১ কোটি ৫ লাখের মতো কর শনাক্তকরণ নম্বরধারী (টিআইএন) আছে। প্রতিবছর গড়ে ৪০ লাখের মতো টিআইএনধারী রিটার্ন জমা দেন।

আরও দেখুন

এপ্রিলের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে এক বিলিয়ন ডলারের বেশি

এপ্রিলের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে এক বিলিয়ন ডলারের বেশি

চলতি মাসে গত শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত সব মিলিয়ে ১২১ কোটি ৮০ লাখ ডলার এসেছে। শেষ ৩ দিনে এসেছে ২৪ কোটি ডলারের বেশি।

৪ ঘণ্টা আগে

রেমিট্যান্স সংগ্রহে অবদান রাখায় পুরস্কার পেল পূবালী ব্যাংক

রেমিট্যান্স সংগ্রহে অবদান রাখায় পুরস্কার পেল পূবালী ব্যাংক

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তার হাত থেকে পুরস্কারের ক্রেস্ট গ্রহণ করেন পূবালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ আলী।

৫ ঘণ্টা আগে

দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

দ্রুত খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

জনশক্তি রপ্তানি নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথা জানিয়ে মাহদী আমিন বলেন, সফরকালে আনোয়ার ইব্রাহীমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে শ্রমবাজার সহজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

১ দিন আগে