logo
খবর

হাসান মাহমুদের কথাকে ভুতের মুখে রাম নাম বললেন ফখরুল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা০৫ নভেম্বর ২০২৪
Copied!
হাসান মাহমুদের কথাকে ভুতের মুখে রাম নাম বললেন ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর।

দেশে নতুন করে বিপদের আশঙ্কা রয়েছে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল আলমগীর। তাই, ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে সজাগ থাকারও আহ্বান জানান তিনি। আজ ৫ নভেম্বর মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে মহিলা দল আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি।

মির্জা ফখরুল বলেন, এই সময়টা অত্যন্ত সতর্কতার সঙ্গে পাড়ি দিতে হবে। অন্তর্বর্তী সরকার যেসব সংস্কার কাজ হাতে নিয়েছে সেগুলো দ্রুত সম্পন্ন করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে। তাহলেই জনগণের আকাঙ্ক্ষার প্রকৃত প্রতিফলন হবে বলে বিশ্বাস করেন তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, স্বাভাবিকভাবে ক্ষমতা পরিবর্তনের পথ বন্ধ হলে ১৫ ও ৫ আগস্টের মতো ঘটনা ঘটে। তাই, শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু ভোটের কোনো বিকল্প নেই। বর্তমান সরকার মানুষের চাওয়া বুঝে দ্রুত নির্বাচনের ব্যবস্থা করবে বলেও আশাবাদী তিনি।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নতুন করে বিপদ আসার সম্ভাবনা আছে এবং গণতন্ত্রকে আবারও আঘাত করার ষড়যন্ত্র চলছে, চক্রান্ত চলছে। নির্বাচন হচ্ছে একটা বড় দরজা, সেই দরজার মধ্যে দিয়ে আমাদের গণতন্ত্রের পথে যেতে হবে।’

এদিকে ৫ আগস্ট ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সরকারের পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ গণতন্ত্র পুনরুদ্ধার নিয়ে যে বক্তব্য দিয়েছেন, সেটাকে ভূতের মুখে রামনাম বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগের মুখে গণতন্ত্রের কথা মানুষ বিশ্বাস করে না।

লন্ডনভিত্তিক টেলিভিশন ‘চ্যানেল এস’-এর সাথে এক সাক্ষাৎকারে হাছান মাহমুদ বলেন, বিএনপিকে নির্বাচনে আনতে না পারা আওয়ামী লীগের বড় রাজনৈতিক ভুল ছিল। এ ছাড়া আওয়ামী লীগের এই পলাতক নেতা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির সঙ্গে কাজ করতে আওয়ামী লীগ আগ্রহী। বর্তমান পরিস্থিতিতে অনেক ক্ষেত্রে বিএনপির অবস্থানের সঙ্গে তিনি একমত বলেও মন্তব্য করেন। তবে আওয়ামী লীগের দীর্ঘ শাসনে দলটির নেতাদের যাঁরা বিএনপির কড়া সমালোচক হিসেবে পরিচিত ছিলেন হাছান মাহমুদ।

এখন হাছান মাহমুদ গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপির সঙ্গে আওয়ামী লীগের কাজ করার আগ্রহ সম্পর্ক মির্জা ফখরুল একটি জাতীয় দৈনিককে বলেন,

‘ভূতের মুখে রামনাম। আমরা আগেও বলেছি এবং এখনো বলছি, তারা (আওয়ামী লীগ) এখন গণতন্ত্র পুনরুদ্ধারের কথা বলে। এ কথা শুনলে ঘোড়াও হাসবে।’

মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, গণতন্ত্র আনতে দেশের মানুষ তাদের (আওয়ামী লীগ) তাড়িয়ে দিয়েছে। তারা দেশ থেকে পালিয়ে গেছে। তাদের মুখে গণতন্ত্র পুনরুদ্ধারের কথা শোভা পায় না।

শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনের পতনের পর থেকে আত্মগোপনে চলে যান সাবেক পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ। ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটক হয়েছেন, এমন গুঞ্জনও ছড়িয়েছিল। পরে জানা যায় তিনি বেলজিয়ামে পালিয়ে গেছেন।

আরও দেখুন

প্রবাসীদের মেধা কাজে লাগিয়ে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

প্রবাসীদের মেধা কাজে লাগিয়ে ‘ব্রেন সার্কুলেশন’ করতে চায় সরকার: প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন

সরকার শুধু অদক্ষ শ্রমিক পাঠানোর সনাতন ধারা থেকে বেরিয়ে দক্ষতা উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধির ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে উল্লেখ করে উপদেষ্টা বলেন, আমরা শুধু শ্রমবাজারের বহুমুখীকরণই চাই না, বরং কর্মসংস্থানের ধরন এবং জনসংখ্যার বৈচিত্র্যও নিশ্চিত করতে চাই।

৬ ঘণ্টা আগে

বিশ্বকাপ ফুটবল ২০২৬: কখন, কোন ম্যাচ কোথায়

বিশ্বকাপ ফুটবল ২০২৬: কখন, কোন ম্যাচ কোথায়

এবারই প্রথম যৌথভাবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডার ১৬টি শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফিফা বিশ্বকাপ ২০২৬।

৩ দিন আগে

প্রবাসী কর্মীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা সরকারের

প্রবাসী কর্মীদের কল্যাণে ‘প্রবাসী কার্ড’ চালুর ঘোষণা সরকারের

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, “প্রবাসী বাংলাদেশি জনশক্তির সুরক্ষা ও কল্যাণ নিশ্চিতে বিশেষ ‘প্রবাসী কার্ড’ প্রবর্তন করা হচ্ছে। এই কার্ডের মাধ্যমে প্রবাসী কল্যাণ সেবা, বীমা, ব্যাংকিং সুবিধা এবং জরুরি সহায়তা একসঙ্গে দেওয়া হবে।”

৩ দিন আগে

বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

বাজেটে কমতে পারে যেসব পণ্যের দাম

ধান, চাল, গম, আলু, গবাদিপশু, হাঁস-মুরগি, মাছ, পেঁয়াজ, রসুন, আদা, লবণ, চিনি, ভোজ্যতেল ও বীজসহ ৬০টি নিত্যপণ্যে উৎসে কর কমিয়ে সর্বনিম্ন পর্যায়ে নামানো হয়েছে। ৫, ২ ও ১ শতাংশ থেকে কমিয়ে তা শূন্য দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, যা বাজারে স্বস্তি আনতে পারে।

৩ দিন আগে