বিডিজেন ডেস্ক

প্রবাসীদের সহায়তা দিতে বিদেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে মানবসম্পদ (এইচআর) পেশাজীবী নিয়োগসহ বিভিন্ন সুপারিশ প্রদান করেছে বাংলাদেশ সোসাইটি ফর হিউম্যান রিসোর্সেস ম্যানেজমেন্ট (বিএসএইচআরএম)।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সভায় এ সুপারিশ প্রদান করা হয়।
সুপারিশগুলো হলো
১. বিদেশে বাংলাদেশ দূতাবাসে মানবসম্পদ পেশাজীবী নিয়োগ
প্রবাসীদের সহায়তা দিতে বিভিন্ন দেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস বা হাইকমিশনে মানবসম্পদ পেশাজীবী নিয়োগ দেওয়া অত্যন্ত জরুরি। মানবসম্পদ পেশাজীবীরা প্রবাসীদের দক্ষতা যাচাই এবং কর্মসংস্থানসংক্রান্ত সমস্যাগুলোর সমাধান করতে সক্ষম হবেন।
১. সরকারি মন্ত্রণালয়সমূহের সঙ্গে দক্ষতা উন্নয়নে সহযোগিতা
বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে অংশীদারত্ব রক্ষা করে দক্ষতা উন্নয়নের উদ্যোগ গ্রহণ করা, যা কর্মশক্তির সক্ষমতা বাড়াতে সাহায্য করবে।
৩.মানবসম্পদ মন্ত্রণালয় প্রতিষ্ঠা
একটি পৃথক মানবসম্পদ মন্ত্রণালয় বিভিন্ন সেক্টরে মানবসম্পদের উন্নয়ন, ব্যবহার এবং ব্যবস্থাপনার ওপর কাজ করতে পারবে।
সভায় বিএসএইচআরএমের প্রেসিডেন্ট মোহাম্মদ মাশেকুর রহমান খান বলেন, আজকের বাংলাদেশের জরুরি সমস্যার একটি হলো বেকারত্ব। দেশের যুব বেকারত্ব প্রায় ১০ শতাংশে এসে দাঁড়িয়েছে। বাংলাদেশের মতো ঘনবসতিপূর্ণ দেশে টেকসই উন্নয়নের মূল চাবিকাঠি হলো জনগণের সম্ভাবনাকে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে উন্মুক্ত করা। শুধু শিক্ষা যথেষ্ট নয়, আমাদের কর্মক্ষেত্রকে বিশ্ব অর্থনীতির সঙ্গে প্রতিযোগিতায় এগিয়ে নিতে প্রয়োজনীয় দক্ষতা এবং জ্ঞান দিয়ে প্রস্তুত করতে হবে।
বিএসএইচআরএম বিশ্বাস করে মানবসম্পদ পেশাজীবীরা এই রূপান্তরের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। বিজ্ঞপ্তি

গভীর রাতে দুর্বৃত্তরা প্রবাসীর ঘরের বাথরুমের ভেন্টিলেটর দিয়ে ভেতরে ঢুকে স্ত্রী নাসিমা ও তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে নাসিমার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে নাসিমার ছেলে আবিরের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এমপি বিমানবন্দরে উপস্থিত থেকে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ গ্রহণ করেন। পরে নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে তিনি মরদেহটি হস্তান্তর করেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, ট্রলারটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে বিপুলসংখ্যক যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিল। অতিরিক্ত যাত্রী, প্রবল বাতাস এবং উত্তাল সাগরের কারণে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
চলতি মাসে গত শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত সব মিলিয়ে ১২১ কোটি ৮০ লাখ ডলার এসেছে। শেষ ৩ দিনে এসেছে ২৪ কোটি ডলারের বেশি।

গভীর রাতে দুর্বৃত্তরা প্রবাসীর ঘরের বাথরুমের ভেন্টিলেটর দিয়ে ভেতরে ঢুকে স্ত্রী নাসিমা ও তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে নাসিমার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে নাসিমার ছেলে আবিরের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয়।
২১ ঘণ্টা আগে

৪ দিন আগে