প্রতিবেদক, বিডিজেন

নোয়াখালীর কোম্পানীগঞ্জে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বোনজামাইয়ের ওপর হামলা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে এ হামলা হয়।
শুক্রবার বিকেলে উপজেলার চরহাজারী চৌরাস্তা এলাকায় এ হামলা হয়। হামলার তথ্য নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মুহাম্মদ ফৌজুল আজিম।
ওবায়দুল কাদেরের বোনজামাই মনিরুজ্জামান মনির (৫৬) নোয়াখালী জেলা পরিষদ ও কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য।
স্থানীয়রা জানান, মনিরুজ্জামান পরিবারের সঙ্গে বসুরহাট পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডে বসবাস করেন। শুক্রবার দুপুরে তিনি কোম্পানীগঞ্জের চরপার্বতী ইউনিয়নের কদমতলা বাজার এলাকায় নিজ গ্রামে জুমার নামাজ পড়তে যান। নামাজ শেষে সিএনজিচালিত অটোরিকশায় বসুরহাট ফিরছিলেন। পথে চরহাজারী চৌরাস্তায় একদল লোক তাঁকে বহনকারী অটোরিকশা ঘেরাও করে। পরে তাঁকে অটো থেকে নামিয়ে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক রৌশন জাহান বলেন, `মনিরুজ্জামানের মাথায় ও পিঠে ধারাল অস্ত্রের জখম রয়েছে। এ ছাড়া হাঁটুতেও গুরুতর জখম দেখা গেছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ঢাকায় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।‘
এদিকে কোম্পানিগঞ্জ থানার ওসি ফৌজুল আজিম বলেন, `মনিরুজ্জামানের ওপর হামলার খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। এ বিষয়ে থানায় অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।‘

গভীর রাতে দুর্বৃত্তরা প্রবাসীর ঘরের বাথরুমের ভেন্টিলেটর দিয়ে ভেতরে ঢুকে স্ত্রী নাসিমা ও তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে নাসিমার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে নাসিমার ছেলে আবিরের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয়।
বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এমপি বিমানবন্দরে উপস্থিত থেকে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ গ্রহণ করেন। পরে নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে তিনি মরদেহটি হস্তান্তর করেন।
মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, ট্রলারটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে বিপুলসংখ্যক যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিল। অতিরিক্ত যাত্রী, প্রবল বাতাস এবং উত্তাল সাগরের কারণে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।
চলতি মাসে গত শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত সব মিলিয়ে ১২১ কোটি ৮০ লাখ ডলার এসেছে। শেষ ৩ দিনে এসেছে ২৪ কোটি ডলারের বেশি।

গভীর রাতে দুর্বৃত্তরা প্রবাসীর ঘরের বাথরুমের ভেন্টিলেটর দিয়ে ভেতরে ঢুকে স্ত্রী নাসিমা ও তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে নাসিমার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে নাসিমার ছেলে আবিরের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয়।
২০ ঘণ্টা আগে

৪ দিন আগে