logo
খবর

কার্গো রপ্তানি তথ্যের জন্য বিমানের কল সেন্টার চালু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০৫ অক্টোবর ২০২৪
Copied!
কার্গো রপ্তানি তথ্যের জন্য বিমানের কল সেন্টার চালু
ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনস কার্গো রপ্তানি শাখায় মনিটর স্থাপনের পাশাপাশি কার্গোবিষয়ক কল সেন্টার চালু করেছে। কার্গো পরিবহনের ক্ষেত্রে অধিকতর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং রপ্তানিকারকদের তথ্য প্রাপ্তির সুবিধার্থে বিমান কতৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিভিন্ন ফ্লাইটে পরিবহনকৃত পণ্যের বুকিংসংক্রান্ত তথ্য কার্গো রপ্তানি শাখায় স্থাপিত মনিটরে প্রদর্শিত হচ্ছে। এর ফলে রপ্তানিকারক/এজেন্টরা বিমান বাংলাদেশ এয়ারলাইনসে বুকিংকৃত এবং পরিবহনকৃত পণ্যের তথ্য সম্পর্কে অবগত হতে এবং ব্যবসায়িক কর্মকান্ড ত্বরান্বিত করতে পারবেন।

কার্গোবিষয়ক কল সেন্টারে (নম্বর ১৩৬৩৬ এক্সটেনশন-৬) ডায়াল করে বিমান বাংলাদেশ এয়ারলাইনস কর্তৃক পরিবহনকৃত কার্গোসংক্রান্ত তথ্য জানা যাবে। কার্গোবিষয়ক কল সেন্টার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চালু থাকে। বিজ্ঞপ্তি

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

১৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬