logo
খবর

নবীনগর-চন্দ্রা মহাসড়ক মঙ্গলবার থেকে অবরোধ করে রেখেছে শ্রমিকেরা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক০২ অক্টোবর ২০২৪
Copied!
নবীনগর-চন্দ্রা মহাসড়ক মঙ্গলবার থেকে অবরোধ করে রেখেছে শ্রমিকেরা
ছবি: সংগৃহীত

সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করে রেখেছে তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা। এ ঘটনায় মহাসড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

শ্রমিকরা জানান, আশুলিয়ার বার্ডস গ্রুপের চারটি কারখানা লে-অফ ঘোষণা করে মঙ্গলবার শ্রমিকদের পাওনা পরিশোধের কথা জানায় মালিক পক্ষ। শ্রমিকেরা মঙ্গলবার সকালে কারখানার সামনে এসে দেখেন, কারখানা ফটকে পাওনাদি পরিশোধের সময়সীমা তিন মাস বৃদ্ধিসংক্রান্ত একটি নোটিশ লাগিয়ে রেখেছে মালিকপক্ষ। এতে বিক্ষুব্ধ হয়ে বকেয়া পাওনার দাবিতে সড়ক অবরোধ করেন তারা।

শিল্প পুলিশ জানায়, বকেয়া বেতনের দাবিতে সোমবার সকাল থেকে নবীনগর-চন্দ্রা মহাসড়ক অবরোধ করেছে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা বার্ডস গার্মেন্টসের শ্রমিকেরা। তিন দিনেও শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরানো যায়নি। এরফলে এখন পর্যন্ত মহাসড়কটি বন্ধ রয়েছে।

বিষয়টি সমাধানের জন্য বার্ডস গার্মেন্টসের কোনো কর্মকর্তাকে খুঁজে পাওয়া যায়নি বলে জানায় শিল্প পুলিশ।

এদিকে আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ প্ররোচনা এবং সেনাবাহিনী ও র‍্যাবের গাড়ি ভাঙচুরের অভিযোগে ৩৬ জনকে আটক করেছে যৌথ বাহিনী। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠায় পুলিশ।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

১৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬