বিডিজেন ডেস্ক
ফের উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের মণিপুর রাজ্য। নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়েছে রাজ্যটিতে। শনিবার রাজ্যটির জিবিরাম জেলায় সহিংসতায় ৫ জন নিহত হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
স্থানীয় পুলিশ জানিয়েছে, বিবদমান দুটি গোষ্ঠীর মধ্যে বন্দুকযুদ্ধে এ প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রথমে এক দল অস্ত্রধারী অপর একটি দলের ঘুমন্ত সদস্যের ওপর হামলা চালালে তাৎক্ষণিকভাবে একজন নিহত হয়। এরপর উভয় পক্ষের মধ্যে গোলাগুলি শুরু হলে আরও চারজন নিহত হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশ কর্মকর্তা বলেন, জেলা সদর থেকে ৫ কিলোমিটার দূরে একটি বিচ্ছিন্ন বাড়িতে হামলা চালিয়ে ঘুমিয়ে থাকা এক ব্যক্তিকে হত্যা করা হয়। এ ঘটনার পর ৭ কিলোমিটার দূরের পাহাড়ে দুই পক্ষের সশস্ত্র বন্দুকধারীদের মধ্যে গোলাগুলি শুরু হয়। এতে চারজন মারা যায়।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, রাজ্যের বিষ্ণুপুর জেলায় সাবেক মুখ্যমন্ত্রীর বাড়িতে রকেট হামলায় ১ জন নিহত হওয়ার ঘটনার মাত্র কয়েক ঘণ্টা পর এই প্রাণহানির ঘটনা ঘটল।
গত কয়েক দিন ধরেই মণিপুরে নতুন করে সহিংসতা বেড়েছে। এ সপ্তাহের শুরুতে মণিপুরের ইমফলে কয়েকটি গ্রামে ড্রোন হামলায় দুই জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়।
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এসব সহিংসতার নিন্দা করেছেন। তিনি বলেন, ‘এসব সন্ত্রাসীদের কাজ। মণিপুর রাজ্য সরকার সন্ত্রাসবাদী হামলার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।’
এদিকে সহিংসতা বেড়ে যাওয়ায় আজ থেকে মণিপুরের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের শিক্ষা বিভাগ। এ ছাড়া নাগরিক সমাজ সংস্থা কোঅর্ডিনেশন কমিটি অন মণিপুর ইনটিগ্রিটি ও জনগণের সম্মতির আলোকে অনির্দিষ্টকালের জন্য ‘জন জরুরি অবস্থা’ ঘোষণা করেছে।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”
মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।