প্রতিবেদক, বিডিজেন

চট্টগ্রাম নগরীর বেসরকারি ম্যাক্স হাসপাতালে শিশু রাফিদা খান রাইফার মৃত্যুর মামলায় হাসপাতালটির সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ চার চিকিৎসকের বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দিয়েছেন আদালত। এর মধ্য দিয়ে আগামী নভম্বরে রােইফার মৃত্যুর ছয় বছর পর বিচার শুরু হতে যাচ্ছে।
গতকাল সোমবার চার্জগঠনের মাধ্যমে চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. কামাল হোসেন সিকদার এ আদেশ দেন। মামলার আসামি চার চিকিৎসক হলেন শিশু বিশেষজ্ঞ ডা. বিধান রায় চৌধুরী, কর্তব্যরত চিকিৎসক ডা. দেবাশিষ সেন, ডা. শুভ্র দেব ও ম্যাক্স হাসাপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ডা. লিয়াকত আলী।
আদালতের বেঞ্চ সহকারী নাছির উদ্দিন ভূইয়া জানান, আগামী ১২ নভেম্বর থেকে রাইফা হত্যা মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
গত ২৫ মার্চ দায়িত্বে অবহেলা ও বেসরকারি হাসপাতালটির ব্যবস্থাপনা ত্রুটির কারণে রাইফার মৃত্যু হয়েছে উল্লেখ করে ম্যাক্স হাসপাতালের সাবেক ব্যবস্থাপনা পরিচালকসহ চার চিকিৎসকের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন তদন্ত কর্মকর্তা ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চট্টগ্রামের পরিদর্শক আবু জাফর মুহাম্মদ ওমর ফারুক।
প্রসঙ্গত, ২০১৮ সালের ২৯ জুন নগরীর মেহেদীবাগ এলাকার ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাইফা। এ ঘটনায় রাইফার বাবা ও চট্টগ্রামের সাংবাদিক নেতা রুবেল খান বাদী হয়ে দণ্ডবিধির বিভিন্ন ধারায় চকবাজার থানায় একটি মামলা করেন। ছয় বছর পর তদন্ত শেষে ওই মামলারই বিচার শুরুর আদেশ এল।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”
মানুষের জীবন যেমন প্রেম ভালোবাসায় পূর্ণ থাকে, ঠিক তেমনি থাকে সম্পর্কের টানাপোড়েন। অধিকাংশ মানুষ শেষ বয়সে জীবন একাকীত্বর জীবনে পরিণত হয়ে যায়।