logo
খবর

যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমছে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৮ সেপ্টেম্বর ২০২৪
Copied!
যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানি কমছে
একটি পোশাক কারখানা।

বাংলাদেশের তৈরি পোশাক খাতের বড় দুই বাজার যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ২০২৪ সালে এই দুই বাজারে ভালো করতে পারতে পারছে না বাংলাদেশ।

২০২৪ সালের প্রথম সাত মাসে (জানুয়ারি-জুলাই) যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানি কমেছে ১০ দশমিক ২৮ শতাংশ। আর ইইউতে কমেছে ৪ দশমিক ৮৪ শতাংশ।

ইইউর পরিসংখ্যান কার্যালয় (ইউরোস্ট্যাট) ও যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব কমার্সের আওতাধীন অফিস অব টেক্সটাইল অ্যান্ড অ্যাপারেলের (অটেক্সা) বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

উল্লেখ্য, একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্র বাংলাদেশের তৈরি পোশাকের বড় বাজার। মোট তৈরি পোশাক রপ্তানির ১৭-১৮ শতাংশের গন্তব্য যুক্তরাষ্ট্র। অন্যদিকে অঞ্চল হিসেবে তৈরি পোশাক রপ্তানির অর্ধেকের গন্তব্য ইইউ।

ইউরোস্ট্যাট ও অটেক্সার তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালের প্রথম সাত মাসে তৈরি পোশাকের আমদানি ৫ দশমিক ২২ শতাংশ কম করেছেন ইইউর ব্যবসায়ীরা। এই সময়ে কম্বোডিয়া, পাকিস্তান ও মরক্কো ছাড়া শীর্ষস্থানে থাকা বাকি সাত দেশের রপ্তানি কমেছে। এর মধ্যে আছে চীন, বাংলাদেশ, তুরস্ক, ভারত, ভিয়েতনাম, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া।

এ ছাড়া, যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা ২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাই—এই সাত মাসে ৪ দশমিক ৬১ শতাংশ তৈরি পোশাক কম আমদানি করেছেন। শীর্ষ ১০ রপ্তানিকারকের মধ্যে কম্বোডিয়া ও পাকিস্তানের তৈরি পোশাক রপ্তানি বাড়লেও বাকিদের কমেছে। রপ্তানি কমার তালিকায় আছে চীন, ভিয়েতনাম, বাংলাদেশ, ইন্দোনেশিয়া, ভারত, মেক্সিকো, হন্ডুরাস ও কোরিয়া।

ইইউর বাজারে ২০২৪ সালের জানুয়ারি থেকে জুলাইয়ে ১ হাজার ১১১ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। ২০২৩ সালে একই সময়ে রপ্তানি হয়েছিল ১ হাজার ১৬৮ কোটি ডলারের তৈরি পোশাক। এর মানে ২০২৪ সালে এই বাজারে রপ্তানি কমেছে ৪ দশমিক ৮৪ শতাংশ। ইইউতে বাংলাদেশ দ্বিতীয় শীর্ষ পোশাক রপ্তানিকারক দেশ।

যদিও যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রতিযোগী দেশ চীন ও ভারতের তৈরি পোশাক রপ্তানি কমার হার তুলনামূলক কম। ২০২৪ সালের প্রথম সাত মাসে চীন ১ হাজার ২৩৪ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। তাদের রপ্তানি কমেছে ৭ দশমিক ৩৪ শতাংশ। চীন এই বাজারে শীর্ষ রপ্তানিকারক। অন্যদিকে ভারতের রপ্তানি কমেছে ১ দশমিক ৯৩ শতাংশ।

এদিকে যুক্তরাষ্ট্রের বাজারে ২০২৪ সালের প্রথম সাত মাসে বাংলাদেশ ৪১০ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। ২০২৩ সালে একই সময়ে রপ্তানি হয় ৪৫৭ কোটি ডলারের পোশাক। এর মানে ২০২৪ সালে রপ্তানি কমেছে ১০ দশমিক ২৮ শতাংশ। ২০২৩ সালে এই বাজারে ৭২৯ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করে বাংলাদেশ। বর্তমানে বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে রপ্তানি হওয়া তৈরি পোশাকের ৯ শতাংশ দখলে নিয়ে বাংলাদেশ তৃতীয় সর্বোচ্চ পোশাক রপ্তানিকারক দেশ।

যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে চীন শীর্ষস্থান ধরে রেখেছে। ২০২৪ সালের প্রথম সাত মাসে ৮৭৫ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে দেশটি। এই রপ্তানি ২০২৩ সালের একই সময়ের চেয়ে ৪ দশমিক ২২ শতাংশ কম। এই বাজারে দ্বিতীয় শীর্ষ রপ্তানিকারক ভিয়েতনাম ২০২৪ সালের সাত মাসে ৮০৮ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। ২০২৩ সালের একই সময়ে তাদের রপ্তানি ছিল ৮২২ কোটি ডলারের পোশাক। অর্থাৎ ২০২১৪ সালে দেশটির রপ্তানি কমেছে দেড় শতাংশ।

কোটা আন্দোলন ও তারপর রাজনৈতিক পটপরিবর্তনের কারণে জুলাই ও আগস্ট মাসে তৈরি পোশাকে উৎপাদন ও রপ্তানি বাধাগ্রস্ত হয়। সেপ্টেম্বর মাসে সাভারের আশুলিয়া ও গাজীপুরের বেশ কিছু কারখানায় শ্রমিক বিক্ষোভের কারণে উৎপাদন ব্যাহত হয়। এখনো কিছু কারখানা বন্ধ আছে। সব মিলিয়ে দেশে তিন মাস ধরে চলমান ঘটনার কারণে আগামী মৌসুমের ক্রয়াদেশ কমবে—এমন আশঙ্কা করছেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা।

আরও দেখুন

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরলেন আরও ১৭০ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ফিরে আসা বাংলাদেশিদের বেশির ভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

১৬ ঘণ্টা আগে

লন্ডনে হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা হাউস’

লন্ডনে হতে যাচ্ছে তিন দিনব্যাপী ‘বাংলা হাউস’

তিন দিনব্যাপী এই আয়োজনে বিনিয়োগ, স্টার্টআপ, স্বাস্থ্যসেবা উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), ফ্যাশন, সংগীত, গণমাধ্যম, খাদ্য, শিল্পকলা এবং সাংস্কৃতিক কূটনীতি বিষয়ক বিভিন্ন প্যানেল আলোচনা অনুষ্ঠিত হবে।

১৮ ঘণ্টা আগে

বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে নতুন উদ্যোগ ইউনেসকো-ক্রিহ্যাপের

বাংলাদেশে সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে আদিবাসী তরুণদের নেতৃত্বে নতুন উদ্যোগ ইউনেসকো-ক্রিহ্যাপের

কর্মশালায় অংশগ্রহণকারীদের ২০০৩ সালের ইউনেসকো কনভেনশনের মূলনীতি, নৈতিক নথিভুক্তকরণ প্রক্রিয়া এবং অবাধ, পূর্বানুমোদিত ও অবহিত সম্মতি সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

৫ দিন আগে

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৭০ বাংলাদেশি

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রত্যাবাসিতদের বেশির ভাগই মানবপাচারকারীদের প্ররোচনা ও সহযোগিতায় সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপে যাওয়ার উদ্দেশ্যে লিবিয়ায় প্রবেশ করেছিলেন। তাদের অনেকেই সেখানে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

৬ দিন আগে