logo
খবর

কুয়েতে নগদ অর্থে গাড়ি বিক্রি নিষিদ্ধ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ সেপ্টেম্বর ২০২৪
Copied!
কুয়েতে নগদ অর্থে গাড়ি বিক্রি নিষিদ্ধ
কুয়েতের দিনার। ছবি: ফেসবুক থেকে নেওয়া

মানি লন্ডারিং ঠেকাতে নগদ অর্থে গাড়ি বিক্রি বন্ধের নির্দেশ দিয়েছে কুয়েত সরকার। আগামী ১ অক্টোবর থেকে দেশটিতে ব্যাংকিং মাধ্যম ছাড়া গাড়ি কেনা যাবে না। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

কুয়েতের বাণিজ্য মন্ত্রণালয় জানায়, সন্দেহজনক অর্থপাচার কার্যক্রম এবং আর্থিক অপরাধ দমনের প্রচেষ্টার অংশ হিসেবে তারা এই সিদ্ধান্ত নিয়েছে।

এক বিবৃতিতে মন্ত্রণালয়টির পক্ষ থেকে বলা হয়, নগদ অর্থে গাড়ি বিক্রয়ে নিষেধাজ্ঞার কারণে অর্থের গতিবিধি, উৎস, চূড়ান্ত গন্তব্য যাচাই করা সম্ভব হবে এবং আর্থিক যে কোনো অবৈধ অপরাধ এড়নো যাবে। এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে জরিমানা এবং একাধিক ব্যবস্থা নেওয়া হবে বলেও বিবৃতিতে জানানো হয়েছে। তবে কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে বিস্তারিত কিছু বলা হয়নি।

সাম্প্রতিক সময়ে কুয়েতের আদালত বেশ কয়েকটি অর্থ পাচারের মামলায় রায় দিয়েছে। গত বছর,
কুয়েতের ফৌজদারি আদালত একটি হাই-প্রোফাইল মানি লন্ডারিং মামলায় শাসক পরিবারের একজন সদস্য, একজন অংশীদার এবং দুই প্রবাসীকে ১০ বছর করে কারাদণ্ড দেন। এছাড়া তাদেরকে প্রায় ১ বিলিয়ন ডলার ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হয়। সেইসঙ্গে সাড়ে ১৪ কোটি কুয়তেই দিনার জরিমানা করা হয়।

গত ফেব্রুয়ারিতে কুয়েতের একটি আদালত অর্থ পাচার, জালিয়াতি এবং ব্ল্যাকমেইলের অভিযোগে সাত প্রবাসীকে সাত বছরের কারাদণ্ড দেন।

আরও দেখুন

ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

ভোলায় প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা

গভীর রাতে দুর্বৃত্তরা প্রবাসীর ঘরের বাথরুমের ভেন্টিলেটর দিয়ে ভেতরে ঢুকে স্ত্রী নাসিমা ও তার ছেলেকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। একপর্যায়ে নাসিমার মৃত্যু নিশ্চিত করে ঘটনাস্থল ত্যাগ করে তারা। পরে নাসিমার ছেলে আবিরের চিৎকারে আশপাশের প্রতিবেশীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেয়।

২০ ঘণ্টা আগে

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী গিরিশের মরদেহ দেশে পৌঁছেছে

বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলায় নিহত প্রবাসী গিরিশের মরদেহ দেশে পৌঁছেছে

বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির এমপি বিমানবন্দরে উপস্থিত থেকে নিহত প্রবাসী বাংলাদেশি গিরিশ চন্দ্র সূত্রধরের মরদেহ গ্রহণ করেন। পরে নিহতের ছোট ভাই সমর চন্দ্র সূত্রধরের কাছে তিনি মরদেহটি হস্তান্তর করেন।

৪ দিন আগে

আন্দামান সাগরে নৌকাডুবি, রোহিঙ্গা ও বাংলাদেশিসহ অন্তত ২৫০ জন নিখোঁজ

আন্দামান সাগরে নৌকাডুবি, রোহিঙ্গা ও বাংলাদেশিসহ অন্তত ২৫০ জন নিখোঁজ

মঙ্গলবার (১৪ এপ্রিল) এক যৌথ বিবৃতিতে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানায়, ট্রলারটি কক্সবাজার জেলার টেকনাফ থেকে বিপুলসংখ্যক যাত্রী নিয়ে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছিল। অতিরিক্ত যাত্রী, প্রবল বাতাস এবং উত্তাল সাগরের কারণে নৌকাটি নিয়ন্ত্রণ হারিয়ে ডুবে যায়।

৪ দিন আগে

এপ্রিলের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে এক বিলিয়ন ডলারের বেশি

এপ্রিলের ১১ দিনে দেশে রেমিট্যান্স এসেছে এক বিলিয়ন ডলারের বেশি

চলতি মাসে গত শনিবার (১১ এপ্রিল) পর্যন্ত সব মিলিয়ে ১২১ কোটি ৮০ লাখ ডলার এসেছে। শেষ ৩ দিনে এসেছে ২৪ কোটি ডলারের বেশি।

৬ দিন আগে