বিডিজেন ডেস্ক

গুলিবিদ্ধ হয়েছেন অভিনেতা গোবিন্দ। না কেউ তাঁকে গুলি করেনি। ভুলবশত নিজের লাইসেন্স করা রিভলবারের গুলিতে বিদ্ধ হন তিনি। মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৪টা ৪৫ নাগাদ এ ঘটনা ঘটে। হাঁটুতে গুলিবিদ্ধ গোবিন্দ এখন আইসিইউতে চিকিৎসাধীন।
মুম্বাই পুলিশের এক কর্মকর্তা সংবাদ সংস্থা এএনআইকে জানান, দুর্ঘটনাবশত অভিনেতার পায়ে গুলি লাগে। ক্ষত কতটা গুরুতর, তা এখনো জানা যায়নি।
ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, গোবিন্দর কাছে একটি লাইসেন্স করা বন্দুক আছে, যা তিনি নিজের কাছেই রাখেন। মঙ্গলবার ভোরে তিনি শুটিংয়ের জন্য তৈরি হচ্ছিলেন। তখনই ঘটনাটি ঘটে। রিভলবারটি লক না থাকায় ভুলবশত গুলি বের হয়ে লাগে গোবিন্দের হাঁটুতে।
গোবিন্দর ব্যবস্থাপক শশী সিনহার বরাতি দিয়ে এএনআই জানিয়েছে, গোবিন্দ কলকাতায় যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন। এ সময় তিনি বন্দুকটি আলমারিতে রাখছিলেন। তখন বন্দুক ওনার হাত থেকে পড়ে যায়, আর গুলি বের হয়ে সোজা পায়ে গিয়ে লাগে। চিকিৎসক গোবিন্দর পা থেকে গুলি বের করেছেন। এখন তাঁর অবস্থা স্থিতিশীল।
গোবিন্দ অভিনেতা অরুণ ও অভিনেত্রী-গায়িকা নির্মলা দেবীর সন্তান। মিঠুন চক্রবর্তী অভিনীত ‘ডিস্কো ড্যান্সার’ দেখে মুগ্ধ হন তিনি। মন দেন নাচে। একসময় সুযোগ আসে ক্যামেরার সামনে অভিনয়ের। আশির দশকের মাঝামাঝি তাঁর প্রথম ও দ্বিতীয় ছবি ‘ইলজাম’ ও ‘লাভ ৮৬’ মুক্তি পায়। নাচ দিয়েই সে সময়ের বলিউড দর্শকদের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। ঝুলিতে আছে ‘রাজা বাবু’, ‘কুলি নম্বর ১’, ‘হিরো নম্বর ১’, ‘সাজন চলে সসুরাল’-এর মতো সিনেমা। একসময় কংগ্রেসের রাজনীতিতে যোগ দিয়েছিলেন গোবিন্দ। তবে চলতি বছরের লোকসভা নির্বাচনের আগে তিনি শিব সেনা দলে যোগ দেন।

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।
মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।
নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”