logo
খবর

প্রবাসীদের জন্য বাংলায় টেলিমেডিসিন সার্ভিস

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২৪
Copied!
প্রবাসীদের জন্য বাংলায় টেলিমেডিসিন সার্ভিস
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান। ছবি: সংগৃহীত

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের অনলাইন টেলিমেডিসিন সার্ভিসের মাধ্যমে প্রবাসীরা এখন থেকে অনলাইনে দ্রুত ও সাশ্রয়ী মূল্যে চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন। সার্ভিসের ‘সুখী’ অ্যাপে সকল চিকিৎসক ও বিশেষজ্ঞ বাংলাদেশি হওয়ায় প্রবাসীরা প্রবাসে থেকেও বাংলায় স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারবেন।

এ লক্ষ্যে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ারের সঙ্গে আমি প্রবাসী চুক্তি স্বাক্ষর করেছে। সম্প্রতি ঢাকায় এই চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তিতে গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. আহমদ আরমান সিদ্দিকী এবং আমি প্রবাসী লিমিটেডের হেড অব বিজনেস অপারেশন আহসানুল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সই করেন।

উল্লেখ্য, গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস একটি অনলাইন টেলিমেডিসিন সার্ভিস। এটি অনলাইনে ডাক্তার দেখানোর জনপ্রিয় একটি প্ল্যাটফর্ম। প্ল্যাটফর্মের ‘সুখী’ অ্যাপ থেকে সেবাপ্রার্থী চাইলে যেকোনো স্থান থেকেই বিশেষজ্ঞ চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট এবং চিকিৎসকের সঙ্গে ভিডিও কলের মাধ্যমে স্বাস্থ্যসেবা নিতে পারেন।

গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনস মূলত গ্রামীন টেলিকম ট্রাস্টের একটি অঙ্গসংস্থান। গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের সঙ্গে যুক্ত হওয়ায় আমি প্রবাসীর ব্যাবহারকারীরা এখন থেকে প্রবাসে বসেই অনলাইনে চিকিৎসক দেখাতে পারবেন।

আমি প্রবাসী প্ল্যাটফর্মের মূল লক্ষ্য অভিবাসনে ক্ষমতায়ন। ইতিমধ্যে প্রায় ৬০ লাখ অভিবাসন প্রত্যাশী কর্মী আমি প্রবাসী প্ল্যাটফর্ম থেকে সেবা পেয়েছেন। প্ল্যাটফর্মটির সঙ্গে যুক্ত রয়েছে দেশের প্রায় ২ হাজার ২০০টির বেশি বৈধ রিক্রুটিং এজেন্সি। অ্যাপ থেকে চাকরি নির্বাচন করে একজন অভিবাসন প্রত্যাশী সহজেই কাজ নিয়ে বিদেশ যেতে পারছেন, পড়তে হচ্ছে না দালালের খপ্পরে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গ্রামীণ ডিজিটাল হেলথকেয়ার সলিউশনসের সিটিও সোলায়মান রাসেল, হেড অব প্রোডাক্ট অ্যান্ড মার্কেটিং হাসিবুল হাসান, হেড অপারেশনস মোখলেছুর রহমান মিজবা, লিগ্যাল টিম লিড ব্যারিস্টার আহমেদ রাকিব মালিক ও ফাইনান্স টিম লিড তৌফিক আহমেদ।

এ ছাড়া, উপস্থিত ছিলেন আমি প্রবাসী প্ল্যাটফর্মের হেড অব প্রোডাক্ট মশিউর রহমান, টেকনিক্যাল হেড ময়নুল হাসান, কমিউনিকেশন লিড জনাব মোঃ সাইফ-উল-আলম ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) সিয়াম আহম্মদ। বিজ্ঞপ্তি

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

৩ দিন আগে

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

৯ দিন আগে

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

১০ দিন আগে

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

১০ দিন আগে