logo
খবর

কুয়েতে হর্নের অপব্যবহার করলে জেল-জরিমানা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২০ সেপ্টেম্বর ২০২৪
Copied!
কুয়েতে হর্নের অপব্যবহার করলে জেল-জরিমানা
কুয়েত। ছবি: সংগৃহীত

গাড়ির হর্নের অপব্যবহার করলে জেল ও জরিমানা করা হবে সতর্ক করে দিয়েছে কুয়েতের ট্রাফিক বিভাগ। সম্প্রতি কুয়েত টিভিতে দেওয়া এক সাক্ষাৎকারে এ সতর্কবার্তা দেন কুয়েতের জেনারেল ট্রাফিক বিভাগের সহকারী পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ বু হাসান।

ওই সাক্ষাৎকারে তিনি বলেন, তাৎক্ষণিক বিপদ বা দুর্ঘটনার বিষয়ে চালকদের সতর্ক করা ছাড়া অন্য কিছুর জন্য গাড়ির হর্ন ব্যবহার করা ট্রাফিক লঙ্ঘন হিসাবে বিবেচিত হবে।

কাতার সরকারের এই কর্মকর্তা বলেন, কোনো চালক হর্নের অপব্যবহার করলে ২৫ কুয়েতি দিনার জরিমানা করা হবে। একাধিকবার এমন ঘটনা ঘটালে জেল যাওয়া লাগবে।

লেফটেন্যান্ট কর্নেল বু হাসান বলেন, গাড়ির হর্ন শুধুমাত্র অন্যদের সম্ভাব্য বিপদ সম্পর্কে সতর্ক করার জন্য ব্যবহার করা উচিত, মনোযোগ আকর্ষণ বা বিরক্তির কারণ নয়। বয়স্ক ও দুর্বল ব্যক্তিদের কথা বিবেচনা করে তিনি সমস্ত চালককে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান।

আরও দেখুন

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

লিবিয়ার উপ-প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, দক্ষ জনশক্তি নিয়োগ বাড়ানোর আগ্রহ

বৈঠকে লিবিয়ার উপ-প্রধানমন্ত্রী দেশটির দক্ষিণাঞ্চলের উন্নয়নমূলক ও অগ্রাধিকারভিত্তিক প্রকল্পগুলোতে আরও বেশিসংখ্যক দক্ষ বাংলাদেশি জনশক্তির অংশগ্রহণের প্রত্যাশা ব্যক্ত করেন।

১৩ জুলাই ২০২৬

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

প্রধানমন্ত্রীর সফরের পর সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মন্ত্রী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন শ্রমবাজার সৃষ্টি ও বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় গতকাল মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হয়েছে।

০৭ জুলাই ২০২৬

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

মালয়েশিয়া শ্রমবাজার দুর্নীতি: রিক্রুটিং এজেন্সি মালিকদের ব্যক্তিগত সম্পদ খতিয়ে দেখছে দুদক

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, বিভিন্ন ধাপে ২০২৬ সালের মে মাস পর্যন্ত ১৯১ জনের কাছে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ জারি করা হয়েছে। আরও ২২ জনের কাছে নোটিশ জারির প্রক্রিয়া চলমান রয়েছে।

০৬ জুলাই ২০২৬

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

প্রবাসী শ্রমিকদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী নুরুল হক নুর

নুরুল হক নুর বলেন, “এক সময় বিদেশে নির্যাতনের শিকার হলে প্রবাসী বাংলাদেশিরা প্রতিকার চাইতে পারতেন না। তবে বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে চুক্তির ফলে নির্যাতনের শিকার কর্মীদের জন্য ক্ষতিপূরণ দাবি ও আইনি প্রতিকার পাওয়ার সুযোগ সৃষ্টি হয়েছে।”

০৬ জুলাই ২০২৬