logo
জেনে নিন

স্মার্টফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১২ নভেম্বর ২০২৪
Copied!
স্মার্টফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করবেন যেভাবে

স্মার্টফোনের স্পিকার, চার্জিং পোর্টসহ বিভিন্ন ছিদ্রতে ধুলা জমতে পারে। ফলে দেখা যায় চার্জিংয়ে সমস্যা হচ্ছে।

জেনে নিন পরিষ্কার করার সহজ উপায়-

  • প্রথমেই ফোনটি বন্ধ করে নিন। এতে ফোনের ভেতর ইলেকট্রিক পরিবহন বন্ধ হয়ে যাবে। কোনো কারণে কিছু সমস্যা হলেও ফোনের ততটা ক্ষতি হবে না।
  • এরপর ব্লোয়ার ব্যবহার করতে হবে। এটি দিয়ে খুব সতর্কভাবে চার্জিং পোর্টের ভেতর বায়ু ব্লো করতে হবে। এতে জমে থাকা ধুলোবালি ও ময়লা পরিষ্কার হয়ে যাবে অনেকটাই।
  • এবার একটি কটনবাড দিয়ে খুব ধীরে ধীরে চার্জিং পোর্টের ভেতরের ময়লা পরিষ্কার করে নিন।
  • অনেকেই পরামর্শ দেন ফোনের চার্জিং পোর্ট পরিষ্কার করতে আইসোপ্রোপাইল অ্যালকোহল ব্যবহার করা উচিত। এতে আরও ভালো পরিষ্কার হয়। কটনবাডের মাথায় এটি কয়েক ফোঁটা নিয়ে নিতে পারেন।
  • আবার ব্লোয়ার দিয়ে চার্জিং পোর্টের ভেতর বায়ু ব্লো করে শুকনো কটনবাড দিয়ে আরও একবার ভেতরে পরিষ্কার করতে হবে।
  • এরপর ফোন সুইচ অন করে নিন। এরপর চার্জিং পোর্ট কাজ করছে কি না দেখে নিন।

তথ্যসূত্র: এবিপি লাইভ

আরও দেখুন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

ফিনল্যান্ডের ইতিহাস, সৌন্দর্য আর প্রশান্তির শহরে একদিন

শহরটি শুধু ইতিহাসের জন্য নয়, শিল্প ও সংস্কৃতির জন্যও সুপরিচিত। বিখ্যাত ফিনিশ কবি জোহান লুডভিগ রুনেবার্গের স্মৃতি বহন করছে এই শহর। তার বাড়ি বর্তমানে জাদুঘরে রূপান্তরিত হয়েছে। এ ছাড়া, বিভিন্ন আর্ট গ্যালারি ও হস্তশিল্পের দোকানে স্থানীয় শিল্পীদের সৃজনশীলতার পরিচয় পাওয়া যায়।

২৪ দিন আগে

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

গ্রীষ্মকালে ফিনল্যান্ডে সেরা গন্তব্য স্যোমেনলিন্না দুর্গ দ্বীপ

ইতিহাস, প্রকৃতি, স্থাপত্য ও সমুদ্রের এক অনন্য সমন্বয় এই স্যোমেনলিন্না। এটি শুধু একটি পর্যটন কেন্দ্র নয়, বরং ফিনল্যান্ডের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের এক জীবন্ত সাক্ষী।

০৪ জুন ২০২৬

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বন্ডে বিনিয়োগে লাভ বেশি, আয় করমুক্ত ও আছে বাড়তি নিরাপত্তা

প্রবাসী বাংলাদেশিরা বিদেশে রক্ত-ঘাম ঝরানো আয়ের একটি অংশ যদি নিরাপদে, করমুক্তভাবে ও বাড়তি সুবিধাসহ বিনিয়োগ করতে চান—তাহলে ওয়েজ আর্নার্স ডেভেলপমেন্ট বন্ড হতে পারে আপনার সেরা পছন্দ। শুধু মুনাফা নয়, দীর্ঘমেয়াদি নিরাপত্তা আর পারিবারিক সুরক্ষার নিশ্চয়তাও মিলবে একসঙ্গে।

২১ আগস্ট ২০২৫