logo
সুপ্রবাস

সিঙ্গাপুরে শিশুর প্রাণ বাঁচিয়ে পুরস্কৃত বাংলাদেশি যুবক

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৭ অক্টোবর ২০২৪
Copied!
সিঙ্গাপুরে শিশুর প্রাণ বাঁচিয়ে পুরস্কৃত বাংলাদেশি যুবক
সিঙ্গাপুরে শিশুর প্রাণ বাঁচিয়ে পুরস্কৃত বাংলাদেশি যুবক। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুরের একটি বহুতল ভবনের জানালার বাইরে আটকে থাকা ৩ বছর বয়সী এক শিশুর প্রাণ বাঁচিয়ে প্রশংসায় ভাসছেন জহির নামের এক বাংলাদেশি যুবক। এ জন্য তাঁকে পুরস্কৃতও করা হয়েছে।

৩৪ বছর বয়সী প্রবাসী জহির সিঙ্গাপুরে লরি চালান। ১৭ বছর ধরে তিনি এই কাজ করছেন।

রোববার (২০ অক্টোবর) ছুটির দিন দুপুরের খাবার কিনতে সাইকেলে করে দোকানে রওনা হন যান জহির। কাছেই হাউজিং অ্যান্ড ডেভেলপমেন্ট বোর্ড (এইচডিবি) ব্লকে প্রবেশ করতেই সেখানে মানুষের ভিড় লক্ষ্য করেন তিনি।

জহির দেখতে পান, একটি ভবনের তিনতলায় জানালার বাইরে দেয়ালের পাশে একটা শিশু দাঁড়িয়ে আছে। যেকোনো মুহূর্তে নিচে পড়ে যেতে পারে শিশুটি। আর পড়লেই নির্ঘাত মৃত্যু।

তখন জহির দৌড়ে চলে যান ওই ভবনের তিনতলার সেই ফ্ল্যাটের মেইন দরজায়। ডোরবেল বাজান, দরজায় ধাক্কা দেন। কিন্তু ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাননি। ফলে নিচে নেমে আসেন জহির।

এমন সময় ঘটনাস্থলে হাজির হন তাঁর সহকর্মী সা থু ইয়া অং। মিয়ানমারের নাগরিক সা থুকে সঙ্গে নিয়ে শিশুটিকে উদ্ধার করেন তিনি।

এই কাজের জন্য প্রশংসার পাশাপাশি তাঁকে পুরস্কারও দেওয়া হয়েছে।

শুক্রবার (২৫ অক্টোবর) সিঙ্গাপুরের ইয়িশুনে এসসিডিএফ বিভাগের সদর দপ্তরে তাঁকে সিঙ্গাপুর সিভিল ডিফেন্স ফোর্স (এসসিডিএফ) কমিউনিটি লাইফসেভার পুরস্কার প্রদান করা হয়। একই সঙ্গে তার সহযোগী মিয়ানমারের এক নাগরিককেও পুরস্কার দেওয়া হয়।

জহির বলেন, কোনো বিনিময়ের কথা ভাবিনি। এটা আমার নিজের সন্তানও হতে পারত। আমি আমার ৭ বছর বয়সী ছেলের কথা ভেবে বাচ্চাটিকে বাঁচিয়েছি।

এ পুরস্কার পেয়ে খুব সম্মানিত বোধ করছেন জহির।

যেসব পরিবারে ছোট বাচ্চা আছে সেসব পরিবারকে আরও বেশি সতর্কতা অবলম্বন করার আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: সিএনএ

আরও দেখুন

জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটে বৈশাখ বরণ

জেদ্দার বাংলাদেশ কনস্যুলেটে বৈশাখ বরণ

কেবল দেশে নয়, এই উৎসব উদ্‌যাপনে পিছিয়ে নেই প্রবাসী বাংলাদেশিরাও। জীবিকার তাগিদে পরবাসে যেখানেই বাঙালির বসবাস, সেখানেই বেজে ওঠে আবহমান বাংলার সুর-‘এসো হে বৈশাখ, এসো এসো...।’

১ দিন আগে

টরন্টোয় রিয়ালটর হিশাম চিশতির উদ্যোগে ভাতিজি সানিয়ার সুইট সিক্সটিন উদ্‌যাপন

টরন্টোয় রিয়ালটর হিশাম চিশতির উদ্যোগে ভাতিজি সানিয়ার সুইট সিক্সটিন উদ্‌যাপন

পুরো আয়োজনটিতে ছিল আন্তরিকতার ছোঁয়া। চিশতী পরিবারের সকলেই উপস্থিত অতিথিদের খোঁজ–খবর নেন পুরো আয়োজনজুড়ে। জন্মদিনের ষোলো ছুঁয়ে যাওয়া রাজকন্যাটির ‘আয় খুকু আয়’ গানটির সাথে বাবাকে নিয়ে পরিবেশনা এক অন্য মাত্রা যোগ করে ধোঁয়া ও আলোকের ঝরনাধারার মাঝে।

৩ দিন আগে

তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ডটেবিলে বাংলাদেশি শাহাবুদ্দিন শুভর অংশগ্রহণ

তুতসি গণহত্যা নিয়ে ইউনেসকোর রাউন্ডটেবিলে বাংলাদেশি শাহাবুদ্দিন শুভর অংশগ্রহণ

বিশ্বের বিভিন্ন দেশের বিশিষ্ট ব্যক্তিবর্গ, গবেষক ও মানবাধিকারকর্মীরা রাউন্ডটেবিলে অংশগ্রহণ করেন। আলোচনায় বিশেষভাবে গুরুত্ব পায় ১৯৯৪ সালের রুয়ান্ডার তুতসি গণহত্যার মতো ভয়াবহ মানবিক বিপর্যয়কে স্মরণে রাখা, ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করা এবং ভবিষ্যৎ প্রজন্মকে সচেতন করে তোলার প্রয়োজনীয়তা।

৪ দিন আগে

কানাডার ফেডারেল পার্লামেন্টের উপনির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে নির্বাচিত ডলি বেগম

কানাডার ফেডারেল পার্লামেন্টের উপনির্বাচনে প্রথম বাংলাদেশি হিসেবে নির্বাচিত ডলি বেগম

ডলি বেগম লিবারেল পার্টির প্রার্থী হিসেবে উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে কনজারভেটিভ পার্টির ডায়ানা ফিলিপোভাকে বিপুল ভোটে পরাজিত করেন। এর আগে তিনি একই এলাকা থেকে অন্টারিও প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিপি) এবং প্রাদেশিক এনডিপি দলের উপনেতা হিসেবে দায়িত্ব পালন করেন।

৪ দিন আগে