বিডিজেন ডেস্ক

সৌদি আরবের জেদ্দায় প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের উদ্যোগে গঠিত হয়েছে সৌদি-বাংলাদেশ বিজনেস অ্যান্ড ইনভেস্টর অ্যাসোসিয়েশন (এসবিবিআইএ)।
নবগঠিত অ্যাসোসিয়েশনের কমিটির সভাপতি হয়েছেন আলহাজ আব্দুর রহমান। সাধারণ সম্পাদক হয়েছেন মো. আইয়ুব।
সম্প্রতি জেদ্দার একটি হোটেলে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের নিয়ে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এই সেমিনারে জেদ্দা ইনভেস্টর ফোরামের আংশিক কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে অন্তর্ভুক্ত অন্যরা হলেন প্রধান উপদেষ্টা শাহাজান সিরাজী, প্রধান পৃষ্ঠপোষক মো. হোসেন, পৃষ্ঠপোষক মোহাম্মদ ইয়াসির মিয়া ও মো. আব্দুল মান্নান, সহ-সভাপতি শেখ জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান ও সহ-সাধারণ সম্পাদক সোহেল আহসান।
সভাপতি আব্দুর রহমান বলেন, নিজেদের প্রতিষ্ঠিত করতে পারলে দেশের জন্য কাজ করা সম্ভব হয়। প্রবাসে আমরা নিজেদের সুনাম ধরে রেখে বৈধভাবে ব্যবসা পরিচালনা করছি, যা দেশের অর্থনৈতিক অগ্রগতিতে সহায়ক ভূমিকা রাখছে। তিনি বৈধ চ্যানেলে রেমিট্যান্স পাঠানোর গুরুত্বও তুলে ধরেন।
সাধারণ সম্পাদক মো. আইয়ুব বলেন, রেমিট্যান্স প্রবাহ বাড়াতে হলে আমাদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। প্রবাসী বাংলাদেশিদের সাফল্যের জন্য আমাদের একযোগে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
এই উদ্যোগ ব্যবসায়িক ক্ষেত্রকে আরও প্রসারিত এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা পালন করবে বলে আশা করছেন অ্যাসোসিয়েশনের সদস্যরা।

মতবিনিময়কালে ইকবাল হোসেন শামীম বলেন, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পেছনে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বাংলাদেশ প্রতিনিধিদলকে ইসলামাবাদ আন্তর্জাতিক বিমানবন্দরে অভ্যর্থনা জানান পাকিস্তান সরকারের আইন ও বিচার মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যরিস্টার আকিল মালিক এবং পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মো. ইকবাল হোসেন খান।
ফরহাদ হোসেনের নির্দেশনায় দুই দিনব্যাপী হাউসফুল দর্শকের সামনে মঞ্চস্থ হলো হুমায়ূন আহমেদের জ্বীন কফিল! উপস্থিত ছিলেন বিপাশা আহমেদ এবং নূহাশ হুমায়ূন।
পরামর্শ সভায় বাংলাদেশ-তুরস্ক প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা হয়। এর মধ্যে ছিল নিরাপত্তা ও প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, দ্বিপক্ষীয় সহযোগিতা সম্প্রসারণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) জোরদার।