বিডিজেন ডেস্ক

ইউরোপের দেশ পর্তুগালে এক বছরে ১০ হাজার ৭৭ জন বাংলাদেশি বসবাসের অনুমতি বা রেসিডেন্ট কার্ড পেয়েছেন। এই সংখ্যা এশিয়া দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ।
প্রথম অবস্থানে রয়েছে ভারত। দেশটির ১২ হাজার ১৮৫ জন নাগরিক রেসিডেন্ট কার্ড পেয়েছেন।
২০২৩ সালে দেশটিতে সবচেয়ে বেশি রেসিডেন্ট কার্ড পেয়েছেন ব্রাজিলের নাগরিকেরা। দেশটির ১ লাখ ৪৭ হাজার ২৬২ জন নাগরিক কার্ড পেয়েছেন।
বিশ্বের সবগুলো দেশের হিসাবে বাংলাদেশের অবস্থান সপ্তম। বাংলাদেশের ঠিক পরেই রয়েছে ইতালি, নেপাল ও যুক্তরাজ্য।
২০২৩ সালের অভিবাসন রিপোর্ট অনুযায়ী, পর্তুগালে বর্তমানে ১০ লাখ ৪৪ হাজার ২৩৮ জন বিদেশি নাগরিক বসবাস করছেন। এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যার ১০ শতাংশের বেশি।
২০২২ সালের তুলনায় দেশটিতে বিদেশি নাগরিকদের রেসিডেন্ট কার্ড পাওয়ার সংখ্যা বেড়েছে ৩৩ দশমিক ৭১ শতাংশ।
পর্তুগালের অভিবাসন সংস্থার রিপোর্টে আরও জানা যায়, ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত বসবাস অনুমতি বা রেসিডেন্ট কার্ড নিয়ে দেশটিতে বসবাস করছেন ২৫ হাজার ৬৬৬ জন বাংলাদেশি। এর মধ্যে পুরুষ ২০ হাজার ৩৯৫ জন এবং নারী ৫ হাজার ২৭১ জন।
পর্তুগালে অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশির সংখ্যা এখনো নেহাত কম নয়। ধারণা করা হচ্ছে, দেশটির অভিবাসন সংস্থা আইমার আবেদন প্রসেস সম্পন্নের দীর্ঘসূত্রিতার কারণে আরও প্রায় ২০ হাজারের বেশি বাংলাদেশি রেসিডেন্ট কার্ড পাওয়ার অপেক্ষায় রয়েছেন।

সম্মেলনের সহসভাপতি হিসেবে বাংলাদেশ শ্রমিক অধিকার ও কর্মসংস্থানসংক্রান্ত বৈশ্বিক গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে আইএলওর সদস্যরাষ্ট্রগুলো এবং অংশীজনদের মধ্যে নীতিগত ঐকমত্য প্রতিষ্ঠায় কাজ করবে।
নরসিংদী জেলা দলের সমর্থকদের হতাশ করে ২০ রানের ব্যবধানে জয় তুলে নেয় কুমিল্লা। এই নিয়ে মালয়েশিয়ায় অনুষ্ঠিত বাংলাদেশ জেলা চ্যাম্পিয়ন ট্রপিতে টানা দ্বিতীবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে কুমিল্লা জেলার প্রবাসীদের দল 'কুমিল্লা ভিক্টোরিয়ান্স'।
অনুষ্ঠানে মাইগ্রান্ট ওয়ার্কার্স সিঙ্গাপুরের (এমডব্লিউএস) পক্ষ থেকে মে দিবস পালনে কালচার শোর মাধ্যমে অভিবাসী কর্মীদের প্রতিভা তুলে ধরা হয়। এবারের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল ‘আওয়ার মিলস ম্যাটার’। মূলত অভিবাসী কর্মীদের কঠোর পরিশ্রম, প্রতিভাকে সম্মান জানাতে প্রতিবছর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সরাসরি ঢাকা-কোরিয়া ফ্লাইট না থাকায় প্রবাসীদের অধিকাংশ সময় তৃতীয় কোনো দেশের মাধ্যমে যাতায়াত করতে হয়। এতে সময় বেশি লাগে, ভাড়া তুলনামূলক বেশি পড়ে এবং অনেক ক্ষেত্রে ট্রানজিট–জটিলতা তৈরি হয়।

২ দিন আগে