logo
বিদেশে উচ্চশিক্ষা

রোটারি পিস ফেলোশিপ: ৭ দেশের একটিতে পড়ার সুযোগ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ মার্চ ২০২৫
Copied!
রোটারি পিস ফেলোশিপ: ৭ দেশের একটিতে পড়ার সুযোগ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দিচ্ছে রোটারি ইন্টারন্যাশনাল। রোটারি পিস ফেলোশিপের আওতায় নির্বাচিত শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

এ স্কলারশিপের মাধ্যমে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, সুইডেনের বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তরে পড়াশোনার সুযোগ এবং তুরস্ক ও উগান্ডার বিশ্ববিদ্যালয়ে ১ বছরের একটি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামে অংশগ্রহণের সুযোগ মিলবে।

মোট ১৩০টি স্কলারশিপ প্রদান করা হবে। এর মধ্যে স্নাতকোত্তরে ৫০টি এবং একটি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য ৮০টি স্কলারশিপ প্রদান করা হবে। রোটারি পিস স্কলারশিপ প্রোগ্রামটি বিশ্বের সম্মানজনক স্কলারশিপগুলোর মধ্যে অন্যতম।

আগে জেনে নিন সুবিধাগুলো

১৫ থেকে ২৪ মাস মেয়াদি স্নাতকোত্তরের জন্য এবং ১ বছর একটি প্রফেশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রামের রোটারি ফাউন্ডেশন ইন্টারন্যাশনাল অর্থায়ন করবে। টিউশন ফি মওকুফ করা হবে। আবাসন সুবিধা প্রদান করবে। বিমানে আসা-যাওয়ার খরচ দেবে।

এ ছাড়া ইন্টার্নশিপ ও ফিল্ড স্টাডিজের খরচ দেবে। স্বাস্থ্যবিমা প্রদান করবে। কোনো আবেদন ফি লাগবে না। ইন্টার্নশিপেরও সুযোগ রয়েছে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

স্নাতকে ভালো রেজাল্ট থাকতে হবে। নেতৃত্বের দক্ষতা প্রদর্শন করতে হবে। বর্তমানে স্নাতক বা স্নাতক প্রোগ্রামে নথিভুক্ত প্রার্থীরা আবেদনের যোগ্য নন। শান্তি বা উন্নয়নমূলক কাজের ওপরে স্নাতকোত্তরের জন্য ৩ বছর ও ডেভেলপমেন্ট প্রোগ্রামের জন্য ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। ইংরেজি দক্ষতার সনদ প্রদর্শন করতে হবে।

একটি জীবনবৃত্তান্ত (সিভি), একাডেমিক ট্রান্সক্রিপ্ট, পেশাদার রিকমেন্ডেশন, প্রবন্ধ, প্রশংসাপত্র, ইংরেজি দক্ষতার সনদ লাগবে।

কখন কীভাবে আবেদন করবেন

অনলাইনে আবেদন করতে পারবেন। সাধারণত প্রতি বছরের শুরুতে আবেদন আহ্বান করা হয়। আবেদনে বেশ কয়েক মাস সময় দেওয়া হয়। এই প্রক্রিয়া বেশ সময়সাপেক্ষ।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

২০ দিন আগে

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

২১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

১০ জানুয়ারি ২০২৬

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

০৯ জানুয়ারি ২০২৬