logo
বিদেশে উচ্চশিক্ষা

চীনের শ্যানডং বিশ্ববিদ্যালয়ে ফুল ফ্রি স্কলারশিপ

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৩ জানুয়ারি ২০২৫
Copied!
চীনের শ্যানডং বিশ্ববিদ্যালয়ে ফুল ফ্রি স্কলারশিপ

এশিয়ার অন্যতম পরাশক্তি চীন অর্থনৈতিক, রাজনৈতিক ও সামরিক সবদিক থেকেই বিশ্বে অনুকরণীয় হয়ে উঠছে। চীনা শিক্ষাব্যবস্থা এর পেছনে সবচেয়ে বড় অবদান রেখেছে। বিদেশি শিক্ষার্থীদের জন্য চীন অবাধ সুযোগ দিচ্ছে। বর্তমানে চীনে ছয় লাখের বেশি বিদেশি শিক্ষার্থী পড়াশোনা করছেন। চীনের বিশ্ববিদ্যালয়গুলোও নানা স্কলারশিপ দিয়ে থাকে।

উচ্চশিক্ষার জন্য চীন এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব পাচ্ছে। দেশটির উচ্চশিক্ষাও আগের চেয়ে বেশ ভালো ও উন্নতমানের। এ কারণে গত বেশ কিছু বছর ধরেই চীনে বাংলাদেশি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণের আগ্রহ বেড়ে গেছে।

প্রতিবছর ফুল-ফ্রি স্কলারশিপ দিয়ে থাকে চীনের শ্যানডং বিশ্ববিদ্যালয়। বাংলাদেশসহ নন-চাইনিজ সকল শিক্ষার্থী এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

আগে জেনে নিন সুবিধাগুলো

শ্যানডং ইউনিভার্সিটি স্কলারশিপ ফর ইন্টারন্যাশনাল স্কলারশিপের আওতায় শিক্ষার্থীদের অধ্যয়নের সকল খরচ বহন করা হবে। শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ ছাড়াও একটি মাসিক উপবৃত্তি হিসেবে ১০০০ চাইনিজ ইউয়ান প্রদান করা হবে। এ স্কলারশিপের মেয়াদ ৪ বছর। ডরমেটরিতে থাকার ব্যবস্থা রয়েছে। থাকছে স্বাস্থ্যবীমা।

শিক্ষার্থীরা ইংরেজি বা চাইনিজ ভাষায় তাদের পড়াশোনা করতে পারবেন। শিক্ষার্থীরা অর্থনীতি, বিদেশী ভাষা এবং সাহিত্য, যন্ত্র প্রকৌশল, নিয়ন্ত্রণ বিজ্ঞান এবং প্রকৌশল, ব্যবস্থাপনা, বেসিক মেডিকেল সায়েন্স এবং নার্সিং নিয়ে স্নাতক করতে পারবেন।

আবেদনে লাগবে যে যোগ্যতা

ইংরেজি দক্ষতা সনদ অথবা চাইনিজ ভাষা দক্ষতা স্কোর প্রদর্শন করতে হবে। নন-চাইনিজ হতে হবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। উচ্চ মাধ্যমিকে ভালো ফলধারী হতে হবে। আবেদনকারীর বয়স সর্বোচ্চ ২৫ বছর হতে হবে। মাস্টার্সে ৩৫ ও পিএইডিতে ৪০ বছর হতে হবে। আবেদনকারীদের অবশ্যই একটি চমৎকার একাডেমিক কর্মক্ষমতা এবং শক্তিশালী বৈজ্ঞানিক গবেষণা দক্ষতা থাকতে হবে।

এ স্কলারশিপ পাওয়ার সময়কালে চীনা সরকার কর্তৃক অর্থায়নকৃত অন্য কোন বৃত্তি প্রদান করা যাবে না। ইংরেজি প্রোগ্রামের জন্য আইইএলটিএস এ ন্যূনতম ৬ স্কোর তুলতে হবে। চাইনিজ প্রোগ্রামের জন্য চাইনিজ ভাষা দক্ষতা ‘এইচএসকে-৪’ পরীক্ষায় ন্যূনতম ২১০ স্কোর তুলতে হবে।

কখন কীভাবে আবেদন করবেন

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে বিশ্ববিদ্যালয়টির নিজস্ব পোর্টালে যেতে হবে। সাধারণত প্রতি বছরের শেষ ও শুরুর দিকে আবেদন আহ্বান করা হয়।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রি অর্জন

মালয়েশিয়ার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বাংলাদেশি শিক্ষার্থীর পিএইচডি ডিগ্রি অর্জন

মার্কেটিং বিভাগ থেকে পিএইচডি অর্জনকারী সালেম আবদুহুর গবেষণার শিরোনাম ছিল—‘দ্য ইমপ্যাক্ট অব ডিজিটাল অ্যাডভার্টাইজিং কনটেন্ট অন ইনটেনশন টু ডোনেট টু মুসলিম এনজিওস ইউজিং ক্রাউডফান্ডিং প্ল্যাটফর্মস’।

১২ ঘণ্টা আগে

চীনের উহান বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

চীনের উহান বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

বাংলাদেশসহ অন্য দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। আধুনিক ল্যাবরেটরি, গবেষণা ও সব সুযোগ সুবিধা বিবেচনায় শিক্ষার্থীদের আকর্ষণীয় গন্তব্য হতে পারে উহান বিশ্ববিদ্যালয়।

২ দিন আগে

থাইল্যান্ডে সরকারি স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

থাইল্যান্ডে সরকারি স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

থাইল্যান্ডের এশিয়ান ইউনিভার্সিটি অব টেকনোলজির (এআইটি) রয়্যাল থাই স্কলারশিপের আওতায় বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ রয়েছে। উচ্চশিক্ষা, গবেষণা ও প্রচারের মাধ্যমে এশিয়া-প্যাসিফিক অঞ্চলে প্রযুক্তিগত পরিবর্তন এবং টেকসই উন্নয়ন সাধনে এই বৃত্তি দেয় থাইল্যান্ড সরকার।

৩ দিন আগে

ইউরোপের একাধিক বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামের স্কলারশিপ

ইউরোপের একাধিক বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামের স্কলারশিপ

আবেদনকারীদের ইইই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিকস, ম্যাটেরিয়াল সায়েন্স, কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

৭ দিন আগে