logo
বিদেশে উচ্চশিক্ষা

ইউনিসেফের প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ, আবেদন চলছে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৫ মার্চ ২০২৫
Copied!
ইউনিসেফের প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ, আবেদন চলছে

বাংলাদেশি তরুণদের জন্য ইয়াং লিডারশিপ প্রোগ্রাম চালু করেছে জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ। এটি ভবিষ্যৎ চেঞ্জমেকারদের নেতৃত্বের দক্ষতা গড়ে তুলতে সহায়তা করবে। এ প্রশিক্ষণ কর্মসূচির লক্ষ্য হলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও সদ্য স্নাতকদের নীতি-নির্ধারণ, অ্যাডভোকেসি ও নেতৃত্ব বিকাশের প্রয়োজনীয় দক্ষতা প্রদান।

বাংলাদেশি তরুণদের জন্য এই কর্মসূচিতে অংশগ্রহণের আবেদন গ্রহণ করা হচ্ছে। আবেদনের শেষ তারিখ ৩০ মার্চ

আগে জেনে নিন সুবিধাগুলো

আবেদনকারীদের মধ্য থেকে সর্বোচ্চ ৩০ জন অংশগ্রহণকারীকে নির্বাচিত করবে ইউনিসেফ। আর্থিক সহায়তা প্রদান করবে। এ আর্থিক সহায়তায় প্রোগ্রামের খরচ, বাসস্থান, খাবার ও প্রোগ্রাম ভেন্যুতে যাওয়া ও সেখান থেকে সংলগ্ন অন্য যে কোনো স্থানে যাতায়াত করা যাবে।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের পাবলিক পলিসি সাইকেল (সরকারি নীতি প্রক্রিয়া) ও অন্তর্ভুক্তিমূলক নেতৃত্বের জন্য প্রয়োজনীয় কৌশল সম্পর্কে ধারণা এবং ইতিবাচক সামাজিক পরিবর্তন আনতে সক্ষম এমন কার্যকরী টুল সরবরাহ করা হবে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

স্নাতকধারী হতে হবে, ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে, আবেদনকারীর বয়স ৩০ বছরের কম হতে হবে। পেশাদার, জনসাধারণ অথবা ব্যক্তিগত ক্ষেত্রে নেতৃত্বের রেকর্ড থাকতে হবে।

আবেদনকারীর জীবনবৃত্তান্ত (সর্বোচ্চ দুই পৃষ্ঠা। লিঙ্কডইন প্রোফাইল, ইনস্টাগ্রাম প্রোফাইল/সোশ্যাল মিডিয়া লিংক যোগ করতে হবে), পাসপোর্ট সাইজের ছবি (Jpg ফাইল), দুটি রেকমেন্ডেশন লেটার। (সুপারিশে স্বাক্ষর ও লেটারহেড থাকতে হবে), শিক্ষাগত যোগ্যতার সনদের কপি, ইংরেজিতে আত্মপরিচয়মূলক ভিডিও (সর্বোচ্চ ২ মিনিটের), স্টেটম্যান্ট অব পারপাস দরকার হবে।

কখন কীভাবে আবেদন করবেন

যাতায়াতের সময়সহ ৪ থেকে ১০ মে পর্যন্ত ইয়াং লিডারশিপ প্রোগ্রাম চলবে ঢাকায়। আবেদনপত্র অনলাইনে জমা দিতে হবে। প্রয়োজনীয় নথিসহ আবেদনপত্রটি [email protected] ঠিকানায় পাঠাতে হবে।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

১৮ দিন আগে

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

২১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

১০ জানুয়ারি ২০২৬

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

০৯ জানুয়ারি ২০২৬