logo
বিদেশে উচ্চশিক্ষা

ইউরোপে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে আবেদন চলছে

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২১ অক্টোবর ২০২৪
Copied!
ইউরোপে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে আবেদন চলছে

দেশের বাইরে পড়াশোনা করতে চাইলে অনেকের বেশি পছন্দ ইউরোপের কোনো দেশ। আর ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ার খরচ অনেক। এ কারণে সবাই খোঁজ করেন স্কলারশিপের। তাদের জন্য সেরা অপশন হতে পারে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপ। পড়তে পারবেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কোনো দেশে।

ইউরোপের নামকরা প্রতিষ্ঠানগুলো থেকে সমন্বিতভাবে এ বৃত্তি দেওয়া হয়। মাস্টার্স ও জয়েন্ট মাস্টার্সে পড়াশোনার সুযোগ রয়েছে ইরাসমাস মুন্ডাস স্কলারশিপে। এতে বেশকিছু আলাদা স্কলারশিপ রয়েছে।

এর মধ্যে ইরাসমাস মুন্ডাস মাস্টার ইন প্ল্যান্ট হেলথ স্কলারশিপ একটি। বৃত্তিটির আওতায় শিক্ষার্থীরা প্ল্যান্ট হেলথ প্রোগ্রামে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন। পলিটেকনিক ইউনিভার্সিটি অব ভ্যালেন্সিয়া (স্পেন), ফরাসি বিশ্ববিদ্যালয় (ফ্রান্স), গোটিংজেন বিশ্ববিদ্যালয় (জার্মানি) ও পাডোভা বিশ্ববিদ্যালয় (ইতালি) এই সুযোগ দেয়।

২০২৫ সালের জন্য আবেদন চলছে। আবেদন করতে হবে এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে।

আগে জেনে নিন সুবিধাগুলো

মাসিক অর্থায়নে শিক্ষার্থীর ভ্রমণ, স্বাস্থ্যবিমা ও গবেষণা–সম্পর্কিত খরচ বহন এ স্কলারশিপের অন্যতম আকর্ষণ। বিশ্ববিদ্যালয়ে ভর্তি থেকে শুরু করে সব ধরনের টিউশন ফি, লাইব্রেরি ফি, পরীক্ষা ফি, গবেষণা সংক্রান্ত ফিসহ বিভিন্ন ধরনের কনফারেন্স, সেমিনারসহ সব কিছুরই সুবিধা পাওয়া যায় বিনা মূল্যে। যাতায়াত ভাতা মিলবে। সেমিস্টার শেষে এক দেশ থেকে অন্যত্র যাওয়ার জন্য আন্তর্জাতিক বিমানের টিকিটও পাবেন ফ্রি।

আবেদনে লাগবে যে যোগ্যতা

স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য আবেদনে অবশ্যই স্নাতক ডিগ্রি (প্রথম ডিগ্রি) অর্জন করতে হবে বা স্নাতক ডিগ্রির শেষ বছরে থাকতে হবে। প্রোগ্রাম শুরু হওয়ার আগেই গ্র্যাজুয়েট হতে হবে। স্নাতক সমতুল্য ডিগ্রির সার্টিফিকেটও আবেদন করা যাবে। আইইএলটিএসে ৬.৫ ব্যান্ড স্কোর হতে হবে। আইইএলটিএস না থাকলে বিকল্প হিসেবে ইংরেজি ভাষা দক্ষতার সার্টিফিকেট বা ডুয়োলিংগো পরীক্ষার ফল থাকতে হবে। কম সিজিপিএ থাকলেও আবেদন করা যাবে (প্রোগ্রামভেদে পূর্বে ২.৫০ থেকে ৩.০০ পর্যন্ত আবেদন গ্রহণযোগ্য হয়েছে)।

প্রথম বর্ষে শিক্ষার্থীদের অবশ্যই স্পেনের পলিটেকনিক ইউনিভার্সিটি অব ভ্যালেন্সিয়া অথবা ইতালির পাডোভা বিশ্ববিদ্যালয় নির্বাচন করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোতে সম্পূর্ণ কোর্স ইংরেজি ভাষায় পাঠদান করা হবে। দ্বিতীয় বর্ষে অবশ্যই আরেক দেশে অবস্থান করতে হবে। এরপর দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টার স্পেন, জার্মানি, ফ্রান্স বা ইতালিতে যাওয়ার সুযোগ রয়েছে।

কখন কীভাবে আবেদন করবেন

প্রথমে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে ইরাসমাস মুন্ডাস ক্যাটালগে যেতে হবে। সেখানে প্রতিটি প্রোগ্রামের নাম ও লোকেশন পাওয়া যাবে। তারপর কোর্স, আবেদনপ্রক্রিয়া ও স্কলারশিপ সম্পর্কে আরও তথ্য জানার থাকলে সরাসরি কন্ট্যাক্ট প্রজেক্ট পারসন বাটন প্রেস করে যোগাযোগ করা যাবে। সাধারণত প্রতি বছর নভেম্বর থেকে আবেদন শুরু হয়।

২০২৫ সালের জন্য আবেদন চলছে। আবেদন করতে হবে এ বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

২১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

১০ জানুয়ারি ২০২৬

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

০৯ জানুয়ারি ২০২৬

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতে স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ

সংযুক্ত আরব আমিরাতের খলিফা বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে সম্পূর্ণ বিনামূল্যে স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির সুযোগ এসেছে। এই বিশ্ববিদ্যালয় বিশেষভাবে প্রকৌশল, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ে উচ্চশিক্ষা ও গবেষণার জন্য বিখ্যাত।

০২ জানুয়ারি ২০২৬