logo
বিদেশে উচ্চশিক্ষা

ওরেগন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন করুন আজই

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৪ অক্টোবর ২০২৪
Copied!
ওরেগন বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপ, আবেদন করুন আজই

প্রতি বছর নতুন ও অধ্যয়নে যুক্ত রয়েছেন এমন বিদেশি শিক্ষার্থীদের নির্দিষ্ট সংখ্যক বৃত্তি দিয়ে থাকে যুক্তরাষ্ট্রের ওরেগন বিশ্ববিদ্যালয়। ইন্টারন্যাশনাল কালচারাল সার্ভিস প্রোগ্রাম (আইসিএসপি) নামের এই স্কলারশিপে বাংলাদেশিরাও আবেদন করতে পারবেন উচ্চশিক্ষায়।

স্নাতকে পড়তে এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

আগে জেনে নিন সুবিধাগুলো

স্কলারশিপের জন্য নির্বাচিত শিক্ষার্থীদের আংশিক খরচ দেওয়া হবে। প্রতি বছর এই স্কলারশিপ রিনিউ করা হয়। আইসিএসপি প্রোগ্রামের নিয়ম মতো অধ্যয়ন চালিয়ে যেতে পারলে আবার দেওয়া হয় খরচ। এর আওতায় প্রতি বছর ৬৬–৮০ ঘণ্টা সাংস্কৃতিক কার্যক্রম সম্পন্ন করতে হবে। ওই সময় নিজ দেশের কোনো সাংস্কৃতিক বিষয় তাতে উপস্থাপন করতে হবে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

আর্থিকভাবে কিছুটা স্বচ্ছল থাকতে হবে। কেননা পুরো খরচ বিশ্ববিদ্যালয় বহন করবে না। এর আগে কোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকতে হবে। এমনকি উপস্থাপনের দারুণ দক্ষতাও এই আবেদনের গুরুত্বপূর্ণ যোগ্যতা। এ ছাড়া একাডেমিক ফল ভালো হতে হবে। যোগাযোগে পারদর্শী হতে হবে। আর তা হতে হবে ইংরেজিতে।

আবেদনকারী মার্কিন সরকারের কোনো আর্থিক সহায়তা পেলে তিনি অযোগ্য বলে বিবেচিত হবেন।

কখন কীভাবে আবেদন করবেন

বছরের দুই সময় এই আবেদন করা যায়। একটি শেষদিকে ও আরেকটি মাঝামাঝি। আবেদন করা যাবে অনলাইনে। আবেদনের তিনদিনের মধ্যে পোর্টালে আইডি খোলা হয়ে যাবে। পরে খুলতে হবে অ্যাকাউন্ট। এরপর তাতে যাবতীয় তথ্য দিতে হবে।

স্নাতকে পড়তে এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। ২০২৫ সালের ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবেন।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

১৬ দিন আগে

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

২১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

১০ জানুয়ারি ২০২৬

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

০৯ জানুয়ারি ২০২৬