logo
বিদেশে উচ্চশিক্ষা

সুইজারল্যান্ডে স্কলারশিপ: আবেদন করুন আজই

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ সেপ্টেম্বর ২০২৪
Copied!
সুইজারল্যান্ডে স্কলারশিপ: আবেদন করুন আজই

প্রাকৃতিক পরিবেশের কারণে অনেকেরই বেশ পছন্দের দেশ সুইজারল্যান্ড। প্রতি বছরই বিদেশিদের একটি বড় অংশ যান সুইজারল্যান্ডে অধ্যয়ন করতে। এর মধ্যে স্কলারশিপ নিয়েও যান অনেকে। বাংলাদেশ থেকেও এই সুবিধা রয়েছে। বিনা খরচে আপনিও উচ্চশিক্ষার জন্য যেতে পারবেন সুইজারল্যান্ডে। পড়াশোনার পাশাপাশি পাবেন বিভিন্ন সুবিধা।

প্রতি বছর স্কলারশিপের মাধ্যমে স্নাতকোত্তরে অধ্যয়নের সুযোগ দেয় সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব লুজন (ইউএনআইএল)। মাস্টার্স গ্রান্টসের আওতায় দশজন শিক্ষার্থীকে মেধার ভিত্তিতে এই স্কলারশিপ প্রদান করা হয়। এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করার শেষ সময় আগামী ১ নভেম্বর

আগে জেনে নিন সুবিধাগুলো

স্নাতকোত্তরে পড়াশোনার সুযোগ পাবেন। এই স্কলারশিপের আওতায় আপনি পাবেন টিউশন ফি এবং আবাসন সুবিধা। প্রতিমাসে ১ হাজার ৬০০ সুইস ফ্রাঙ্ক (২ লাখ ১৮ হাজার ৬২৭ টাকা) প্রদান করবে বিশ্ববিদ্যালয়। এর বাইরে অন্যান্য সকল খরচ শিক্ষার্থীকে বহন করতে হবে। ১৫ সেপ্টেম্বর থেকে ১৫ জুলাই (বছরে ১০ মাস) মাস্টার্সের সম্পূর্ণ সময়কালের জন্য এ স্কলারশিপ প্রদান করা হবে ।

স্কুল অব মেডিসিন, শিক্ষা, আইন, ফৌজদারি আইন এবং ম্যাজিস্ট্রেসি বিশেষজ্ঞ, শারীরিক শিক্ষা এবং ক্রীড়া শিক্ষাবিজ্ঞান, স্বাস্থ্য বিজ্ঞান, টেকসই ব্যবস্থাপনা ও প্রযুক্তিগত বিষয়ে পড়াশোনা করা যাবে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

এ প্রতিষ্ঠানের স্নাতকের সমতুল্য বিবেচিত একটি বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি অর্জন করা থাকতে হবে। এটি যেকোনো দেশের হতে পারে। তবে স্নাতক বা ডিগ্রিতে ভালো ফল থাকতেই হবে। ফ্রেঞ্চ বা ইংরেজিতে কমপক্ষে B2 (ইউরোপীয় ভাষা পোর্টফোলিও গ্লোবাল স্কেল অনুযায়ী) ভাষার স্তর থাকতে হবে। নতুন শিক্ষার্থী হতে হবে।

ইংরেজি ভাষার দক্ষতা প্রমাণে আইইএলটিএস ওভারঅল একাডেমিক স্কোর ৭.০ অথবা মিডিয়াম অব ইন্সট্রাকশন থাকতে হবে। যে প্রোগ্রামে আবেদন করতে চাইবেন, সেই প্রোগ্রামের দেওয়া প্রয়োজনীয় শর্তাবলী পূরণ করতে হবে। এখানে কত খরচ হতে পারে তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে দেওয়া আছে।

কখন কীভাবে আবেদন করবেন

অনলাইনে আবেদন করা যাবে। সাধারণত বছরের মাঝামাঝি সময় এখানে আবেদনের সময় শুরু হয়। স্কলারশিপে আবেদন করবার জন্য ইউনিভার্সিটিকে কোনো আলাদা ফি প্রদান করতে হবে না। এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করার শেষ সময় আগামী ১ নভেম্বর

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

২০ দিন আগে

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

২১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

১০ জানুয়ারি ২০২৬

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

০৯ জানুয়ারি ২০২৬