logo
বিদেশে উচ্চশিক্ষা

আমেরিকান ইউনিভার্সিটিতে স্কলারশিপ, আবেদন শুরু

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২২ সেপ্টেম্বর ২০২৪
Copied!
আমেরিকান ইউনিভার্সিটিতে স্কলারশিপ, আবেদন শুরু

বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিচ্ছে যুক্তরাষ্ট্রের আমেরিকান ইউনিভার্সিটি। ‘আমেরিকান ইউনিভার্সিটি এমার্জিং গ্লোবাল লিডার স্কলারশিপ’ এর আওতায় শিক্ষার্থীরা বিনা খরচে স্নাতক ডিগ্রি অর্জন করতে পারবেন। প্রতি বছরই এই স্কলারশিপ দিয়ে থাকে তারা।

এ স্কলারশিপের মেয়াদ ৪ বছর। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। এ বছর এরই মধ্যে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত।

আগে জেনে নিন সুবিধাগুলো

নির্বাচিত শিক্ষার্থীরা ওয়াশিংটন ডিসিতে অবস্থিত এ বিশ্ববিদ্যালয়টির কলা ও বিজ্ঞান কলেজ, কোগোড স্কুল অব বিজনেস, স্কুল অব কমিউনিকেশন, শিক্ষা বিদ্যালয়, স্কুল অব ইন্টারন্যাশনাল সার্ভিস, প্রফেশনাল স্টাডিজ এবং এক্সিকিউটিভ এডুকেশন, পাবলিক অ্যাফেয়ার্স স্কুল এবং ওয়াশিংটন কলেজ অফ ল-তে পড়াশোনা করতে পারবেন।

সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে। আবাসন ব্যবস্থা থাকলেও স্বাস্থ্য বীমা, বই, এয়ারলাইন টিকিট এবং বিবিধ খরচ নিজেকে বহন করতে হবে।

আবেদনে লাগবে যে যোগ্যতা

উচ্চমাধ্যমিকে জিপিএ ৪ এর মধ্যে ন্যূনতম ৩.৮ পেতে হবে। নেতৃত্ব, স্বেচ্ছাসেবকতা, সম্প্রদায়ের সেবা এবং নিজ দেশে মানুষের চাহিদাকে এগিয়ে নেওয়ার সদিচ্ছা থাকতে হবে। ইংরেজি দক্ষতা সনদ দেখাতে হবে। টোয়েফল আইবিটিতে ন্যূনতম ৯৫ পেতে হবে। অথবা আইইএলটিএস এ ন্যূনতম ৭ পেতে হবে। এ ছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকা যাবে না।

ইংরেজি দক্ষতার সনদ, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, রেফারেন্স লেটার ও ব্যক্তিগত বিবৃতি যুক্ত করতে হবে।

কখন কীভাবে আবেদন করবেন

এই আবেদন প্রক্রিয়া পুরোপুরি অনলাইননির্ভর। সাধারণত প্রতি বছরের শেষদিকে এই আবেদন করা যায়। এ বছর আবেদনের শেষ সময় আগামী ১ ডিসেম্বর

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

১৬ দিন আগে

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

২১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

১০ জানুয়ারি ২০২৬

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

০৯ জানুয়ারি ২০২৬