logo
বিদেশে উচ্চশিক্ষা

আইইএলটিএস ছাড়াই কাতারে স্কলারশিপ, থাকছে যেসব সুবিধা

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক২৪ সেপ্টেম্বর ২০২৪
Copied!
আইইএলটিএস ছাড়াই কাতারে স্কলারশিপ, থাকছে যেসব সুবিধা

উচ্চশিক্ষায় হাল আমলে কাতার হয়ে উঠেছে অনেকের গন্তব্য। এর অন্যতম কারণ, দেশটির বিশ্ববিদ্যালয়গুলো সম্প্রতি বিদেশি শিক্ষার্থীদের সুবিধা বাড়িয়েছে। তেমনই একটি বিশ্ববিদ্যালয় কাতারের হামাদ বিন খলিফা (এইচবিকেইউ)। প্রতি বছর নির্দিষ্ট সংখ্যক বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে বিশ্ববিদ্যালয়টি।

স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডিতে স্কলারশিপে প্রতি বছর কাতারের হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ রয়েছে বাংলাদেশিদের।

আগে জেনে নিন সুবিধাগুলো

এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা ইসলামিক স্টাডিজ, সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, মানবিক ও সামাজিক বিজ্ঞান, আইন, পাবলিক পলিসি, হেলথ অ্যান্ড লাইফ সায়েন্স ও এক্সিকিউটিভ এডুকেশনভুক্ত যে কোনো বিষয়ে পড়ার সুযোগ পাবেন।

এর আওতায় সম্পূর্ণ বা আংশিক টিউশন প্রদান করবে বিশ্ববিদ্যালয়। বিবাহিতদের জন্য পারিবারিক আবাসনের ব্যবস্থা রয়েছে। বিমানে যাতায়াতের খরচ বহন করা হবে। টিউশন ফি মওকুফ করে দেবে বিশ্ববিদ্যালয়। কোনো আবেদন ফি নেই। ইংরেজি দক্ষতার পরীক্ষা আইইএলটিএস বা টোয়েফল লাগবে না।

আবেদনে লাগবে যে যোগ্যতা

এই স্কলারশিপের আওতায় স্নাতকে অধ্যয়নের জন্য উচ্চমাধ্যমিকে ভালো ফলাফল থাকতে হবে। স্নাতকোত্তরের জন্য ভালো ফলসহ স্নাতকের সনদ থাকতে হবে। পিএইচডির জন্য অবশ্যই ভালো একাডেমিক স্কোরসহ স্নাতকোত্তর ডিগ্রি চাওয়া হয়। এর বাইরে বিভাগভেদে যোগ্যতার ভিন্নতা রয়েছে। এ ছাড়া স্কলারশিপ হবে বছরভিত্তিক। ভালো ফলের ওপর ভিত্তি করে নতুন বছরের স্কলারশিপ নবায়ন করা হয়ে থাকে। আগে ভর্তি, এরপর স্কলারশিপ–এই নিয়মে এই বিশ্ববিদ্যালয় ফান্ডিং করে।

কখন কীভাবে আবেদন করবেন

২০১৭ সালেই এই স্কলারশিপ চালু করেছে হামাদ বিন খলিফা বিশ্ববিদ্যালয়। তবে বিদেশি শিক্ষার্থীদের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো সংখ্যা নেই। সাধারণত বছরের শেষদিকে আবেদন শুরু হয় এই স্কলারশিপের। আবেদন করা যায় অনলাইনে।

আবেদনের বিস্তারিত জানতে ক্লিক করুন এখানে

আরও দেখুন

তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

তুরস্কে মাসিক উপবৃত্তিসহ স্নাতকোত্তর পিএইচডির সুযোগ

চলতি বছরের ১৫ মে পর্যন্ত এই স্কলারশিপের আবেদন করা যাবে। আবেদনকারীকে ইউনিভার্সিটির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় শর্তাবলি মেনে আবেদন করতে হবে।

২৬ মার্চ ২০২৬

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

আইইএলটিএস ছাড়াই যেসব বিশ্ববিদ্যালয় স্কলারশিপ দেয়

বিদেশে উচ্চশিক্ষা থেকে শুরু করে চাকরির আবেদনে পূর্বশর্ত হিসেবে আইইএলটিএস স্কোরের কথা উল্লেখ করা থাকে। তবে আন্তর্জাতিক ভালো মানের কিছু বিশ্ববিদ্যালয়ে এই পরীক্ষার সনদ ছাড়াও পড়াশোনা করা সম্ভব।

২১ জানুয়ারি ২০২৬

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

বাংলাদেশসহ চার দেশের শিক্ষার্থী ভিসা যাচাই কঠোর করল অস্ট্রেলিয়ার হোম অ্যাফেয়ার্স

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৮ জানুয়ারি ২০২৬) অস্ট্রেলিয়ার ফেডারেল সরকার দক্ষিণ এশিয়ার চার দেশকে (বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটান) স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে সর্বোচ্চ ঝুঁকির তালিকায় অন্তর্ভুক্ত করে।

১০ জানুয়ারি ২০২৬

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

গুলশানের ওয়েস্টিনে অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো অনুষ্ঠিত

জ্যান নামের একজন শিক্ষার্থী বিডিজেনকে বলেন, বর্তমানে আমি নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। এখানে বিবিএ শেষ করে অস্ট্রেলিয়াতে এমবিএ করতে চাই। তবে এমবিএ করার ক্ষেত্রে কোন বিশ্ববিদ্যালয় কি ধরনের স্কলারশিপ দিচ্ছে এসব তথ্য জানার জন্য এসেছি।

০৯ জানুয়ারি ২০২৬