logo
প্রবাসের খবর

মুম্বাইয়ে অমিতাভ ভক্তদের ‘রোববার দর্শন’

বিডিজেন ডেস্ক
বিডিজেন ডেস্ক১৮ নভেম্বর ২০২৪
Copied!
মুম্বাইয়ে অমিতাভ ভক্তদের ‘রোববার দর্শন’
ছবি: সংগৃহীত

এই রোববারও বিশেষ দিন ছিল বলিউড মেগাস্টার অমিতাভ বচ্চনের ভক্তদের জন্য। তাঁর বাড়ি জলসা থেকে বাইরে এসে ভক্তদের শুভেচ্ছা জানিয়েছেন বিগ বি।

গতকাল রোববার (১৭ নভেম্বর) ভারতের মুম্বাইয়ের নিজের বাংলোর বাইরে জড়ো হওয়া ভক্তদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি।

বার্তা সংস্থা এএনআই/ইউএনবি এখবর দিয়েছে।

প্রতি রোববার, শত শত ভক্ত অমিতাভ বচ্চনের বাসভবনের বাইরে জড়ো হন মেগাস্টারকে এক ঝলক দেখার জন্য। গত ৪০ বছরেরও বেশি সময় ধরে 'শোলে' তারকা ভক্তদের সঙ্গে দেখা করে আসছেন।

সম্প্রতি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে রজনীকান্ত অভিনীত অমিতাভ বচ্চনের 'ভেট্টাইয়ান' ছবিটি। ছবিতে ফাহাদ ফাসিল ও রানা দাগ্গুবাতির সঙ্গেও স্ক্রিন শেয়ার করেছেন বিগ বি। আগামীতে দীপিকা পাড়ুকোনের সঙ্গে 'দ্য ইন্টার্ন' ছবির হিন্দি রিমেকে দেখা যাবে তাঁকে।

এ বছরের জুনে 'কল্কি ২৮৯৮ এডি' নামে একটি সিনেমায় দেখা গেছে তাঁকে। নাগ আশ্বিন পরিচালিত এই পোস্ট-অ্যাপোক্যালিপটিক সিনেমাটি হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মগ্রন্থের প্রেরণায় তৈরি এবং এটি ২৮৯৮ খ্রিস্টাব্দের পটভূমিতে তৈরি করা হয়েছে। সিনেমাটিতে কমল হাসান, প্রভাস, শাশ্বত চট্টোপাধ্যায় ও দিশা পাটানিসহ আরও অনেক অভিনেতা ছিলেন।

আরও দেখুন

আইস হকিতে আবারও বিশ্বসেরা ফিনল্যান্ড, আনন্দে ভাসছেন নাগরিকেরা

আইস হকিতে আবারও বিশ্বসেরা ফিনল্যান্ড, আনন্দে ভাসছেন নাগরিকেরা

ম্যাচজুড়ে ফিনল্যান্ডের গোলরক্ষক জাস্টুস আনুনেন ছিলেন দুর্ভেদ্য প্রাচীরের মতো। সুইজারল্যান্ড একাধিক আক্রমণ চালালেও তার দৃঢ়তা ফিনল্যান্ডকে ম্যাচে টিকিয়ে রাখে। শেষ পর্যন্ত হেলেনিয়ুসের একমাত্র গোলই গড়ে দেয় ইতিহাস।

১ দিন আগে

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত

ইরানের হামলার পর কুয়েতে বিমান চলাচল স্থগিত

কুয়েতের সরকারি বার্তা সংস্থা জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। যেসব ফ্লাইট কুয়েতে অবতরণের কথা ছিল, সেগুলোকে বিকল্প বিমানবন্দরে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

৩ দিন আগে

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

আমিরাতে বিতাড়নের শিকার হচ্ছেন পাকিস্তানি শিয়ারা, জমানো অর্থ–লাগেজ কিছুই নিতে পারছেন না

পাকিস্তানের শিয়া সম্প্রদায়ের নেতারা বলছেন, যুদ্ধ শুরুর পর বিতাড়নের ঘটনা আরও বেড়েছে। এই সংঘাতের কারণে পুরো উপসাগরীয় অঞ্চলে উত্তেজনা বেড়েছে। বিশেষ করে ইরান সংযুক্ত আরব আমিরাতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর পর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

১১ দিন আগে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

আমেরিকার গ্রিন কার্ড পেতে হলে ফিরতে হবে নিজ দেশে

ইউএসসিআইএসের নির্দেশিকায় বলা হয়েছে, কোনো বিদেশি যদি সাময়িকভাবে আমেরিকা যুক্তরাষ্ট্রে রয়েছেন এবং গ্রিন কার্ড পেতে চান, তবে তাকে অবশ্যই নিজ দেশে ফিরে গিয়ে আবেদন করতে হবে।

১৩ দিন আগে