জাহিদ হোসেন জনি, কুয়েত থেকে

বীর মুক্তিযোদ্ধা ও আজকের সূর্যোদয় পত্রিকার সাবেক কুয়েত ব্যুরো প্রধান মোহাম্মদ ইয়াকুব মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিন যুগেরও বেশি সময় তিনি কুয়েতে ছিলেন। শারীরিক অসুস্থতার জন্য ৩ বছর আগে বাংলাদেশে চলে যান এবং সেখানে চিকিৎসাধীন ছিলেন তিনি।
রোববার (২৯ ডিসেম্বর) ফেনী সদর উপজেলা শহরের ডাক্তার পাড়া এলাকায় রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর দাফন সম্পন্ন হয়েছে।
মোহাম্মদ ইয়াকুবের মৃত্যুতে কুয়েতের বাংলাদেশি কমিউনিটিতে নেমে এসেছে শোকের ছায়া। জ্যেষ্ঠ এই সাংবাদিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বাংলাদেশ প্রেসক্লাব কুয়েতের সভাপতি মঈন উদ্দিন সরকার সুমন ও সাধারণ সম্পাদক আ হ জুবেদ।
তাঁরা বলেন, অত্যন্ত বিনয়ী, মিষ্টভাষী ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে সকলের মনে জায়গা করে নিয়েছিলেন মোহাম্মদ ইয়াকুব। গুণী এই সাংবাদিক তাঁর কর্মে বেঁচে থাকবেন অনন্তকাল।
শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি মোহাম্মদ ইয়াকুবের বিদেহী আত্মার শান্তি কামনা করেছেন তাঁরা।

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, সোমবার দুপুর প্রায় ১টা ৩০ মিনিটে শুরু হওয়া এ অভিযানে ২০ জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। তাদের সম্প্রতি কেলান্তানের একটি অবৈধ প্রবেশপথ দিয়ে মালয়েশিয়ায় আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র গাসান আল-নুয়াইমি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে ত্রুটি সংশোধন না করলে সংশ্লিষ্ট এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওমরাহ খাতের নির্ভরযোগ্যতা বাড়ানো ও হাজিদের অধিকার সুরক্ষায় পর্যবেক্ষণ ও মূল্যায়ন কার্যক্রম অব্যাহত থাকবে।
খামেনি আরও বলেন, ‘আমরা কোনো যুদ্ধ শুরু করতে চাই না এবং কোনো দেশে আক্রমণের ইচ্ছাও আমাদের নেই। তবে যদি কেউ ইরানি জাতির ওপর হামলা চালায় কিংবা হয়রানি করার চেষ্টা করে, তবে তাদের ওপর পাল্টা কঠোর আঘাত হানা হবে।
বিক্ষোভ শুধু মিনেসোটায় সীমিত থাকেনি। গতকাল আমেরিকা যুক্তরাষ্ট্রের ৪৬টি অঙ্গরাজ্যে প্রায় ২৫০টি বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। বড় শহরগুলোর মধ্যে রয়েছে নিউইয়র্ক, লস অ্যাঞ্জেলেস, শিকাগো ও ওয়াশিংটন।